সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

আবারও বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে : মুয়ীদ চৌধুরী

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৮:৩৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৮:৩৪:৩৬ পূর্বাহ্ন
আবারও বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে : মুয়ীদ চৌধুরী
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও বিপ্লব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের বিপ্লবে তো তেমন কিছু হয়নি, আবারও যদি বিপ্লব হতে হয় সেটা আরও ভয়াবহ হবে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ আশঙ্কা প্রকাশ করেন কমিশন প্রধান। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগের আট জেলার প্রশাসক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন জনপ্রশাসন সংস্কার কমিশন। তিনি বলেন, এখন কিন্তু মানুষ আর আগের মতো নাই। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে। মানুষের ভাবনা আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না। আমার ব্যবস্থা আমাকেই নিতে হবে। মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেটা আমাদের চেষ্টা করতে হবে। বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের আন্তঃক্যাডার বৈষম্যের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ক্যাডার বৈষম্যটা আমাদের বিষয় বস্তু না। কিন্তু তাই বলে তো চোখ-কান বন্ধ করে রাখব বিষয়টা এমন না। তারা যখন আমাদের সাথে আলোচনা করবে কিছু হয়তো মতামত দিতে পারবো সরকারকে। ক্ষমতাটা আমাদের নয়, ক্ষমতাটা রাষ্ট্রের। এই ক্ষমতা যদি আমার ক্ষমতা দেখাতে ব্যবহার করি তাহলে তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। সরকারি কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার প্রশ্নে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আরও বলেন, এটা ঠিক না। আমি তো বিভিন্ন সরকারের আমলেই চাকরি করেছি। আমি কোনোদিন কোনো কিছুতে কম্প্রোমাইজ করিনি। আমি তো সচিবও হয়েছি। প্রশাসন ক্যাডারে ঢুকেই যদি মনে করে আমি সচিব হব, সেটা তো ভুল ধারণা। আমি শক্তভাবে না বলেছি। প্রয়োজনে ওএসডি করে দেন তবুও কম্প্রোমাইজ করতে পারবো না। মতবিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, কমিশনের সদস্য ও স্বাস্থ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর ডা. সৈয়দা শাহীনা সোবহান, ছাত্র প্রতিনিধি ও কমিশনের সদস্য মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামানসহ আট জেলার জেলা প্রশাসক ও বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স