সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৮:৪৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৮:৪৫:০১ পূর্বাহ্ন
ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামে এক কিশোরী (১৬) বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীনের হস্তক্ষেপে মঙ্গলবার সন্ধ্যায় এই কিশোরীর বাল্যবিয়েটি বন্ধ হয়েছে। উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামের ওই কিশোরীর (১৬) সঙ্গে নেত্রকোণার বারহাট্টা উপজেলার এক যুবকের (২৫) বিবাহের আনুষ্ঠানিকতা বৃহঃপতিবার (২৮ নভেম্বর) দুপুরে সম্পন্ন হওয়ার কথা ছিল। মঙ্গলবার বেলা ১টার দিকে বেসরকারি সংস্থা কর্তৃক পরিচালিত উপজেলা শিশু ফোরাম নামের একটি সংগঠনের একজন সদস্য বাল্যবিয়ের আয়োজনের খবরটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীনকে মোবাইলে জানান। ইউএনও তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে এই বাল্যবিয়েটি বন্ধ করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামানকে নির্দেশ দেন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে কনের বাড়িতে যান। তিনি সেখানে গিয়ে বাল্যবিয়ের আয়োজনের সত্যতা পান। এ সময় ওই কিশোরীর বাবা ও মা বাড়িতে ছিলেন না। সহকারী কমিশনার (ভূমি) ওই কিশোরীর প্রতিবেশী ও আত্মীয় স্বজনদেরকে ডেকে এনে বাল্যবিয়ের কুফল ও রাষ্ট্রীয় আইনে এ ধরনের বিবাহের স্বীকৃতি নেই, এমনটি বুঝিয়ে বলার পর কিশোরীর চাচা ১৮ বছরের আগে তার ভাতিজিকে বিয়ে দেবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, আমি সরেজমিনে গিয়ে এই বাল্যবিয়ের আয়োজনের সত্যতা পেয়ে বাল্যবিয়েটি বন্ধ করেছি। বাল্যবিয়েরোধে উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী