সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

ফসলরক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৩:১৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৩:২৭:০৭ পূর্বাহ্ন
ফসলরক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স
স্টাফ রিপোর্টার :: শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে এবার হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স দেখানো হবে বলে জানিয়েছেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খন্দকার। তিনি বলেন, হাওর এলাকার মানুষর একমাত্র ফসল বোরো ধানের রক্ষার ব্যাপারে হাওর রক্ষা বাঁধ নির্মাণে কোন ধরনের দুর্নীতি, কাজে গাফিলতি ও তদবির সহ্য করা হবে না। প্রয়োজনে যারা এগুলো করবে, তাদের নাম ও পরিচয় সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। বৃহঃপতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সংশোধিত কাবিটা নীতিমালা ২০২৩’-এর আলোকে কাবিটা স্কিম বাস্তবায়ন ও মনিটরিং উপজেলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। পানি উন্নয়ন বোর্ডের দিরাই অফিসের উপ-সহকারি প্রকৌশলী শাখা কর্মকর্তা (এসও) এ.টি.এম. মোনায়েম হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, পিআইও মো. মনির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী উজ্জ্বল খান, এলজিইডির কাউসার আলম, ব্র্যাকের মো. রাসেল মিয়া, মোছা. হেলেনা বেগম, বিএনপির প্রতিনিধি মঈন উদ্দিন চৌধুরী মাসুক, বাবুল সরদার, সাংবাদিক শামসুল ইসলাম, মুহাম্মদ আব্দুল বাছির সরদার, জামায়াত প্রতিনিধি উবায়দুল হক প্রমুখ। এ সময় আগামীতে বাস্তবায়নকৃত পিআইসি উপস্থাপন করে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়। এক্ষেত্রে উপজেলা কমিটির সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী