সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
তাহিরপুরে মানববন্ধন

খেয়া পারাপারের নামে চাঁদাবাজির অভিযোগ

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৮:২৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৮:২৫:০৪ পূর্বাহ্ন
খেয়া পারাপারের নামে চাঁদাবাজির অভিযোগ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর-বাদাঘাট সড়কের পাতারগাঁও এলাকায় অবৈধভাবে বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাঁদাবাজি চলছে। এর প্রতিবাদে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ‘তাহিরপুর উপজেলা সচেতন নাগরিক সমাজে’র ব্যানারে বাদাঘাট বাজারের কালিবাড়ি রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের মানুষ এই মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বক্তাগণ বলেন, উপজেলার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র বাদাঘাট বাজার। এ বাজার থেকে তাহিরপুর সদর রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। এখন শুকনো মৌসুম তাহিরপুর বাদাঘাট রাস্তার পানি সরে গিয়ে বর্তমানে শুকিয়ে যাওয়ার কথা। অথচ এই সড়কের পাতারগাঁও নামক স্থানে স্থানীয় একটি প্রভাবশালী চাঁদাবাজ সিন্ডিকেট অবৈধভাবে মাটি বাঁধ দিয়ে পানি আটকিয়ে মূল সড়ক ডুবিয়ে রেখে খেয়া পারাপারের নামে চাঁদাবাজি করছে। সিন্ডিকেটের সদস্যরা প্রতি মোটরসাইকেল থেকে ২০ টাকা ও প্রতিজন মানুষের কাছ থেকে ১০ টাকা চাঁদা হাতিয়ে নিচ্ছে। অথচ অবৈধভাবে মাটি দিয়ে বাঁধ দিয়েছে তা কেটে দিলেই পানি সরে গিয়ে রাস্তাটি সম্পূর্ণ শুকিয়ে যেত। যেত আর মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে পারত। তাই ওই অবৈধ বাঁধ কেটে দিয়ে পানি অপসারণ করে চলাচলকারী সাধারণ জনগণকে চাঁদাবাজ হয়রানির বন্ধের জানিয়েছেন তাহিরপুর উপজেলা সচেতন নাগরিক সমাজ। মানববন্ধনে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম রোকন, মোশাররফ হোসেন, নবী হোসেন, আশিক মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন