সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ডিসেম্বরের মাঝামাঝিতে ‘শৈত্যপ্রবাহ’ আসছে

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ১২:৫৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ১২:৫৯:১০ পূর্বাহ্ন
ডিসেম্বরের মাঝামাঝিতে ‘শৈত্যপ্রবাহ’ আসছে
সুনামকণ্ঠ ডেস্ক :: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই শীতের আবহ প্রবেশ করেছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। বাংলাদেশেও প্রতিদিনই শীত বাড়ার সঙ্গে সঙ্গে কমছে তাপমাত্রা। তবে দেশের কোথাও এখনও শৈত্যপ্রবাহ হয়নি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে আগামী ১৫ দিনের আবহাওয়ার বিষয়ে বিস্তারিত বলেছেন। আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, এখন পর্যন্ত তাপমাত্রা যেমন আছে, তাতে আগামী এক সপ্তাহের মধ্যে ওইরকম শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। শনিবার সন্ধ্যার মধ্যে সাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ফিনজাল উপকূল অতিক্রম করবে। অতিক্রম করার পরই বাংলাদেশের তাপমাত্রাও কমে যাবে। আমরা আপাতত ধরে নিতে পারি, আগামী এক সপ্তাহের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার উল্লেখযোগ্য কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হয় এবং শেষের দিকেও তীব্র শৈত্যপ্রবাহ থাকে। বর্তমান আবহাওয়ার যে কন্ডিশন, তাতে আমরা বলতে পারি ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে একটা মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। শৈত্যপ্রবাহ হলে কোন অঞ্চলে হবে এমন প্রশ্নে এ আবহাওয়াবিদ বলেন, দেশের যখন শৈত্যপ্রবাহ শুরু হয় তখন রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে মূলত হয়ে থাকে। আর ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগে শৈত্যপ্রবাহ একটু পরে আসে। অর্থাৎ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ হলে তাপমাত্রা কত থাকে এমন প্রশ্নে নাজমুল হক বলেন, মৃদু শৈত্যপ্রবাহ হলে তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়। মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা ৬.১ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে, তীব্র শৈত্যপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা ৪.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং অতি তীব্র শৈত্যপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে। অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোর তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন, যতটুকু দেখেছি, আগামী ২০ তারিখের আশপাশে একটা মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের তাপমাত্রা কমতে থাকবে। এই সময়ের মধ্যে সব জায়গায় একসঙ্গে তাপমাত্রা কমবে না, এজন্য এটাকে শৈত্যপ্রবাহ বলা যাবে না। উত্তরবঙ্গ, খুলনা বিভাগের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী