সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০১:০১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০১:০১:২৬ পূর্বাহ্ন
গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা
স্টাফ রিপোর্টার :: জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও সহকারী কমিশনার মো. মহিবুল্লাহ আকন-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সুনামগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ মুরাদ, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. মো. নাসিম উদ্দীন। এর আগে শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, আহতদের পক্ষে মোহাম্মদ শাহ রাকিব, গণঅভ্যুত্থানের যোদ্ধা অপি মিয়া, জহুর আলী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজুল ইসলাম। পরে গীতাপাঠ করেন অমিত চক্রবর্তী। এরপর জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে শহীদ ও আহত দুটি পরিবারের সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এরপর জেলা প্রশাসনের পক্ষে স্মরণসভায় আগত সকলকে ফুল দিয়ে বরণ করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক অ্যাড. মো. শেরেনূর আলী প্রমুখ। সভায় বক্তারা, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর যারা হত্যাযজ্ঞ-হামলা চালিয়েছে তাদের শাস্তির দাবি জানান। সভা শেষে আহতদের সুস্থতা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে সুনামগঞ্জ জেলার ৩জন শহীদ ও ১৮৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ