সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
বারকি শ্রমিক সংঘের বিক্ষোভ

বালু-পাথর মহাল ইজারা পদ্ধতি বাতিলের দাবি

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০১:০৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০১:০৪:০৬ পূর্বাহ্ন
বালু-পাথর মহাল ইজারা পদ্ধতি বাতিলের দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের উদ্যোগে শনিবার দুপুরে ইজারা পদ্ধতি বাতিল ও সরকারিভাবে ক্রয়কেন্দ্র চালুর দাবিতে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। সংগঠনের সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ স¤পাদক প্রকাশ দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন তালুকদার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল। বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি সাদেক মিয়া, বারকি শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, প্রবীণ সদস্য মরম আলী, সহ সম্পাদক জমির আলী, ধোপাজান নদী কমিটির আহ্বায়ক আবুল কাশেম আদুদ মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, বালি পাথর মহাল বন্ধ রয়েছে, হাজার হাজার বারকি শ্রমিক যাবে কোথায়? বালি-পাথর মহালে ড্রেজার-বোমা মেশিন বন্ধ ও মহাল এলাকায় ইঞ্জিনচালিত স্টিল বডি নৌকা প্রবেশ বন্ধ করতে হবে। একই সাথে ইজারা পদ্ধতি বাতিল করে সরকারিভাবে ক্রয়কেন্দ্র চালুর মাধ্যমে দরিদ্র হাজার হাজার বারকি শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। বক্তারা আরও বলেন, হাওরাঞ্চলে বিকল্প কোন কর্মসংস্থান না থাকায় গ্রামাঞ্চলের বারকি শ্রমিকরা বালি-পাথর মহালে কাজ করে জীবন নির্বাহ করে। বালিপাথর মহাল বন্ধ ঘোষণা করা একটি আত্মঘাতী সিদ্ধান্ত। সরকারকে নীতিমালা পরিবর্তন করতে হবে। নদীর তীরে পরিবেশ সম্মতভাবে বালি-পাথর উত্তোলনের নীতিমালা টাঙিয়ে দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী