সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

মধ্যনগরে বিএনপি’র কর্মীসভা

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৮:৫৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৮:৫৩:৫৮ পূর্বাহ্ন
মধ্যনগরে বিএনপি’র কর্মীসভা
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে মধ্যনগর খাদ্যগুদাম প্রাঙ্গণ এলাকায় মধ্যনগর বিএনপি এই কর্মীসভার আয়োজন করে। এতে উপজেলা বিএনপিসহ এই উপজেলার চারটি ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ও সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। এসময় প্রধান অতিথিসহ আগত অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, ওয়ার্ড থেকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ১১ সদস্য থেকে ২১ সদস্যের বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আগামী ৮ডিসেম্বর রাত আটটার ভিতরে সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আবেদন দাখিল করতে হবে। তারা বলেন, আওয়ামী দোসররা চারদিকেই ছড়িয়ে রয়েছে। তারা সুযোগে যেন কোন ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ও সাম্প্রদায়িক ইস্যু তৈরি করতে না পারে, সেদিকে খেয়াল রাতে হবে। সেই সাথে আগামীদিনে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমেদ, আনিসুল হক, আব্দুল মোতালিব খান, আনসার উদ্দিন, নূর আলী, দলের প্রয়াত নেতা নজির হোসেনের সহধর্মিণী সালমা আক্তার, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ স¤পাদক সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, সাবেক ছাত্রনেতা রেজাউল হক প্রমুখ। কর্মীসভায় বিএনপি নেতৃবৃন্দদেরকে মধ্যনগর উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুলদিয়ে স্বাগত জানানোর সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল হামিদ, সাবেক সাধারণ স¤পাদক আব্দুল কাইয়ুম মজনু, মোসাহিদ তালুকদার, আবুল বাসার, বিপ্লব তালুকদার, মো. কামাল হোসেন, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক স¤পাদক এম শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছইফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দীন সোহল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, বাপ্পী হাসান, সদস্য সচিব মোছাব্বির হোসেন সাগর প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ