সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

জামালগঞ্জে পাউবো’র মনিটরিং কমিটির সভা

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৯:১১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৯:১১:০০ পূর্বাহ্ন
জামালগঞ্জে পাউবো’র মনিটরিং কমিটির সভা
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওর এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, সংস্কারসহ স্কিম প্রস্তুত ও বাস্তবায়নের লক্ষে উপজেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি নির্বাহী অফিসার মুশফিকীন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাওরের বিভিন্ন বাঁধের জরিপ প্রকল্প নিয়ে তথ্য উপস্থাপন করেন পাউবো জামালগঞ্জ শাখার সহকারী প্রকৌশলী ও সদস্য সচিব জাহিদুল ইসলাম জনি। হাওরের বেড়িবাঁধ নিয়ে পরামর্শ প্রদান করেন মনিটরিং কমিটির গণ্যমান্য প্রতিনিধি মো. আব্দুর রব, মো. আব্দুল মালিক, ফখরুল আলম চৌধুরী, হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ শাখার প্রতিনিধি অঞ্জন পুরকায়স্থ, গণমাধ্যম প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, ফেনারবাক ইউনিয়ন চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান কামাল মিয়া, বেহেলী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, এনজিও প্রতিনিধি হুমায়ুন কবির, কৃষক প্রতিনিধি নূরুল হক, ছাত্র প্রতিনিধি আরিফ বাদশা, মৎস্যজীবী প্রতিনিধি আবুল হোসেনসহ পাউবোর উপসহকারী প্রকৌশলীবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণকাজ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। হাওরের বাঁধ নির্ধারিত সময়ে স্বচ্ছতার ভিত্তিতে শেষ করতে হবে। বৈঠকে কাবিটা নীতিমালা ২০১৭ অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বরে বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করার লক্ষ্যে মাঠপর্যায়ের কৃষকদের নিয়ে গণশুনানি করে ৮ ডিসেম্বরের মধ্যে পিআইসি গঠনের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে শর্ত সাপেক্ষে আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক