সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক
আমনের বাম্পার ফলন

লক্ষ্যমাত্রা ছাপিয়ে ৩ হাজার মে.টন বেশি ধান উৎপাদন

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৯:২১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৯:২১:৫১ পূর্বাহ্ন
লক্ষ্যমাত্রা ছাপিয়ে ৩ হাজার মে.টন বেশি ধান উৎপাদন
বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জে ২০২৪-২০২৫ মওসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ ফলন পেয়েছেন চাষীরা। এ পর্যন্ত প্রায় ৫০ ভাগের বেশি ধান কাটা শেষ হয়েছে। লক্ষ্যমাত্রা ছাপিয়ে আরো প্রায় ৩ হাজার মেট্রিক টন ধান উৎপাদন সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। চলতি মওসুমে আমন ফসলের উৎপাদিত ধানের বাজার মূল্য প্রায় ১ হাজার কোটি টাকা। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় প্রায় চার লাখ চাষী পরিবার রয়েছে। এর মধ্যে প্রায় ২ লাখ চাষী পরিবার আমন চাষে যুক্ত। চলতি বছর জেলায় ৮৩ হাজার ৩৮০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জন হয়েছে প্রায় ৮৩ হাজার ৪৯৫ হেক্টর। এবার আরো প্রায় ৩ হাজার মে.টন ধান বেশি উৎপাদিত হবে। সব মিলিয়ে চলতি মওসুমে ৩ লক্ষ ২১ হাজার মে.টন ধান এবার উৎপাদিত হবে। যার বাজারমূল্য প্রায় ১ হাজার কোটি টাকারও বেশি। কৃষি বিভাগের মতে, জেলায় চলতি আমন মওসুমে ২৫ প্রজাতির ধান চাষাবাদ হয়েছে। হাওর এলাকা হলেও সুনামগঞ্জ সদর, বিশ^ম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ ও জামালগঞ্জ উপজেলায় আমন চাষ হয়েছে বেশি। আমন ধানের মধ্যে বিনা ১৭, ব্রি ৪৯, ৯০, ৯৫ ও বিআর-২২, ব্রি ধান-৮৭ ভালো চাষ হয়েছে। অন্যান্য ধানও ভালো ফলন হয়েছে। এপ্রিল, মে ও জুনে বন্যার কারণে আমন ক্ষেতে পলি পড়ায় ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের মতে, প্রতি বিঘায় ১৪-১৮ মন ধান উৎপাদিত হয়েছে। হেক্টর প্রতি ধানে ৪.১ মে.টন (ধান) ও ২.৭৩ মে.টন (চাল) আমন ফসল উৎপাদন হয়েছে। গতকাল রবিবার পর্যন্ত জেলায় প্রায় ৫০ ভাগেরও বেশি জমির আমন ধান কাটা শেষ হয়ে গেছে। ধান কাটা, মাড়াই ও রোদে শুকিয়ে সহজে গোলাজাতও করছেন কৃষকরা। সুনামগঞ্জ সদর উপজেলার শান্তিপুর গ্রামের কৃষক শুকুর আলী বলেন, এবার আমন ধান ভালো হয়েছে। যারাই চাষ করেছে ফসল ভালো পাচ্ছেন। তিন দফা ছোট বন্যার কারণে পলি পড়ে জমি উর্বর হওয়ায় ফলন ভালো হয়েছে বলে জানান তিনি। পৈন্দা গ্রামের ইউপি সদস্য ও কৃষক মো. সফর আলী বলেন, আমাদের কৃষকরা এবার আমন ধানের বাম্পার ফলন পেয়ে খুশি। এখন ন্যায্য দাম পেলেই তারা উপকৃত হবেন। পাশাপাশি বৈশাখী মওসুমে কৃষকদের জন্য পর্যাপ্ত সার মজুদ রাখার দাবি জানান এই জনপ্রতিনিধি। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ২০২৪-২০২৫ আমন মওসুমে বাম্পার ফলন হয়েছে আমন ধানের। আমাদের হিসেবে এবার আমনের রেকর্ড উৎপাদন। লক্ষ্যমাত্রা ছাপিয়ে আরো প্রায় ৩ হাজার মে.টন ধান বেশি উৎপাদিত হয়েছে। ধান কাটাও প্রায় ৫০ ভাগের বেশি শেষ হয়েছে। এখন কাটা ধান মাড়াই, শুকানোসহ গোলাজাত করার কাজ করছেন কৃষক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা