সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

তবু দেশের এক ইঞ্চি জমি কাউকে দেবো না : জামায়াত আমির

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০২:০৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০২:০৩:৩১ অপরাহ্ন
তবু দেশের এক ইঞ্চি জমি কাউকে দেবো না : জামায়াত আমির
সুনামকণ্ঠ ডেস্ক :: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের আকাশের কালো মেঘ পুরোপুরি কেটে যায়নি। কালো শকুন থাবা মেলার চেষ্টা করছে এখনও। তবে মহান আল্লাহর ওপর ভরসা রেখে বলতে পারি- জীবন দেবো, তবু দেশের এক ইঞ্চি জমি কাউকে দেবো না। জামায়াত আমির বলেন, আল্লাহ যদি সুযোগ দেন তাহলে সবাই মিলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করবো। আমরা এমন একটি দেশ চাই যেখানে কোনো হানাহানি থাকবে না। মন্দির পাহারা দেওয়ার দরকার হবে না। রোববার (১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আগামীতে যত চ্যালেঞ্জ আসবে আল্লাহর ওপর ভরসা রেখে মোকাবিলা করবো। আমরা দারুণ আশাবাদী যে আগামীতে একটি সোনালি বাংলাদেশ গঠন করা যাবে। ডা. শফিকুর রহমান বলেন, আমাদের ব্যাপারে অপবাদ- জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। ভাব এমন যেন, সব ঘরের জন্য আমরা পিতলের তালা তৈরি করে রেখেছি। ক্ষমতায় যাওয়ার পরদিন পুরুষদের ডেকে বের করে বাইরে থেকে তালা মেরে দেব যে তোমরা আর বের হতে পারবে না নারীরা যারা আছ। জলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচ হামিদুর রহমান আযাদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় শুরা সদস্য আবদুল তাওয়াব, সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহসান মাবুরুর ও সাবেক ডেপুটি জেনারেল সেক্রেটারি আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মওদুদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ