সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ১২:১৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ১২:১৮:৫৯ অপরাহ্ন
সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে জেলাব্যাপী ৩য় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার জয়সিদ্ধি বসিয়াখাউরী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়ান কনস্ট্রাকশন ইউকে লিমিটেডের অর্থায়নে ও লন্ডন প্রবাসী আনা মিয়ার সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন জায়গা থেকে ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩০ পাড়া ও ১০ পাড়া কুরআন দুটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা কারী মিসবাহ উদ্দিন। হাজী সুন্দর আলীর সভাপতিত্বে লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার কামরুল হাসান আরিফ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে দুই গ্রুপে ১০ জন বিজয়ীর মধ্যে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। এলাকাবাসী জানান, প্রতি বছর কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়।এই প্রতিযোগিতায় অংশ নিতে জেলার বিভিন্ন জায়গা থেকে কুরআনের হাফিজরা অংশগ্রহণ করেন। এই আয়োজন প্রতি বছর অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আগ্রহী হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প