সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

আজ দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী’র ৪২তম মৃত্যুবার্ষিকী

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ১২:৩৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ১২:৩৪:১৫ অপরাহ্ন
আজ দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী’র ৪২তম মৃত্যুবার্ষিকী
স্টাফ রিপোর্টার :: মরমি সাধক হাসন রাজার পৌত্র, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ প্রাক্তন এমএনএ দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরীর ৪২তম মৃত্যুবাষির্কী আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার। ১৯৮২ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। সুনামগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী মহান মুক্তিযুদ্ধের সময় সুনামগঞ্জের সর্বদলীয় স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং বালাট সাব সেক্টরের বেসামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৫ সাল থেকে একাধারে ১২ বছর সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ১৯৬৯ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দীর্ঘদিন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাকিস্তান জাতীয় পরিষদের (এমএনএ) সদস্য নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধে তিনি বালাট সাব সেক্টরে সংগঠকের দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সনে দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী গণপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। গণতন্ত্রী দলের কর্মী হিসেবে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ১৯৬২ সালে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টে যোগ দেন। এর আগে ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, সিলেটের রেফারেন্ডাম আন্দোলন, ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৪৫ সালে শিলং এডওয়ার্ড কলেজ থেকে বিএ পাশ করেন। তাঁর দুই ছেলে দেওয়ান মোসাদ্দেক রেজা চৌধুরী, দেওয়ান মোকাদ্দেম রেজা চৌধুরী ইন্তেকাল করেছেন। ছোট ছেলে দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ স¤পাদক। তিনি রাজনীতি ও নানা সামাজিক কাজে যুক্ত রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু