সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

যাদুকাটা নদীতে চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা বাস্তবায়নে ছাত্র-জনতার স্মারকলিপি

  • আপলোড সময় : ১১-০৮-২০২৪ ১২:১৫:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৪ ১২:১৫:৫৬ পূর্বাহ্ন
যাদুকাটা নদীতে চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা বাস্তবায়নে ছাত্র-জনতার স্মারকলিপি
তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর বালু মহাল ও টোলট্যাক্সের নামে চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা বাস্তবায়নের জন্য স্মারকলিপি দিয়েছে ছাত্র-জনতা। শনিবার (১০ আগস্ট) দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর এলাকাবাসী ও ছাত্র-জনতার পক্ষে স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আবুল হাসনাত রাহুল ও আজিজুর রহমান কাউসার।

প্রসঙ্গত, যাদুকাটা নদীর বালিমিশ্রিত পাথর কয়লা স¤পদ মাটি বালু ইজারার নামে এবং বেআইনি নৌকাঘাট ইজারার নামে একটি চক্র রাতারাতি কোটি কোটি টাকা হরিলুট করে নিচ্ছে। এতে দেশের মূল্যবান স¤পদ লুটসহ পরিবেশের মারাত্মক ক্ষতি এবং জনসাধারণ, শ্রমিক এবং ব্যবসায়ী জুলুমের শিকার হচ্ছেন। এই সব অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানান ছাত্র-জনতা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকার খনিজ সম্পদ বালু পাথর সমৃদ্ধ যাদুকাটা নদী কিছু অংশকে বেআইনিভাবে মাটি বালু আইন ২০১০ / ১১ প্রয়োগ করে ইজারা দেয়। এতে শুধু মাটি বালু উত্তোলন করার কথা থাকলেও ইজারাদারগণ বেআইনিভাবে বালু ও মিশ্রিত পাথর উত্তোলনের মাধ্যমে উচ্চ হারে রয়েলিটি আদার করে হাতিয়ে নিচ্ছে দৈনিক কোটি কোটি টাকা। ইজারাকৃত এলাকার বাইরে খনিজ স¤পদ মন্ত্রণালয়ের গেজেটভুক্ত এলাকায় বালিমিশ্রিত পাথর উত্তোলন করা হচ্ছে। নদীর পাড় কেটে হাট-বাজার গ্রাম ধ্বংস করা হচ্ছে। পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতিকর ড্রেজারের মাধ্যমে বালি পাথর উত্তোলন হয়। সরকার নির্ধারিত রয়েলিটি আদায়ের তিন গুণ বেশি জুলুম করে আদায় করা হয়। ফাজিলপুর ও ঘাগড়া নদীর পাড়ে নৌকা ভিড়িয়ে কোনো প্রকার মালামাল উঠানামা হয় না। এই কথিত দুটি নৌকা ঘাটে টোল আদায় করা স¤পূর্ণ বেআইনি। বালু মহাল ও নৌকা ঘাটের ইজারাদারগণ চুক্তিপত্রের নির্দেশনা ভঙ্গের দায়ে অবিলম্বে তাদের ইজারা বাতিল করার দাবি জানানো হয়। তাছাড়া সুনামগঞ্জ তাহিরপুর সড়কের আনোয়ারপুর ব্রিজটি ধ্বংস হতে রক্ষার স্বার্থে বাল্কহেড নৌযান চলাচল বন্ধের দাবি জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ