সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

শান্তিগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামিক রিলিফ

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০১:৩৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০১:৩৫:০৮ অপরাহ্ন
শান্তিগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামিক রিলিফ
স্টাফ রিপোর্টার :: ‘অরফান স্পন্সরশিপ প্রোগ্রামের আওতাধীন’ চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। সোমবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৪৯ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয় সংস্থাটির সুনামগঞ্জ ফিল্ড অফিস। সুনামগঞ্জ ফিল্ড অফিস ইনচার্জ মো. ছামছুল আলমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জ ফিল্ড অফিস কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমের প্রশংসা করেন। এসময় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং কারিগরি শিক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা আইসিটি অফিসার আশিষ চক্রবর্তী, শিক্ষার্থীর অবিভাবক পিয়ারা বেগম, সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী অন্না সূত্রধর, উনায়েছ আহমেদ, জয় কুমার, মাছুমা বেগম, নাহিদ খান ও ইমন মিয়া। এসময় ইসলামিক রিলিফ বাংলাদেশের সুনামগঞ্জ ফিল্ডের কমিউনিটি মোবিলাইজার মো. আবদুল হামিদ, মো. সাইফুর রহমান চৌধুরী, পূরবী রানী রায় ও মো. সিরাজুল হকসহ সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক