সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”
বিএনপির কর্মীসভায় বক্তারা

দলকে শক্তিশালী করতে ত্যাগীদের মূল্যায়নের বিকল্প নেই

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৮:১৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৮:১৯:৩৮ অপরাহ্ন
দলকে শক্তিশালী করতে ত্যাগীদের মূল্যায়নের বিকল্প নেই
তানভীর আহমেদ :: সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ স¤পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। কর্মীসমাবেশ বক্তারা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী নেতারা বুল পাল্টিয়ে বিএনপিতে অনুপ্রবেশ করছে। যারা বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল, তারাই আজ বিএনপির সুফল পেতে চায়। হামলা মামলার মাধ্যমে বিএনপির ত্যাগী নেতাদের হয়রানিকারী ব্যক্তিরা যাতে কখনোই বিএনপির অঙ্গসংগঠনে স্থান না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গেল ১৫ বছর বিএনপির তৃণমূলের পদধারী নেতারা শেখ হাসিনা সরকারের বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন, অনেকেই কারাবরণ করেছেন, ঘুম-খুনের মাধ্যমে স্বজন হারিয়েছেন এসব ত্যাগী নেতাদের এখন মূল্যায়ন করার সময় এসেছে। আগামীতে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে ত্যাগীদের মূল্যায়নের বিকল্প নেই। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনূর আলী, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মল্লিক মঈন উদ্দিন সোয়েল, নাদের আহমদ, আকবর আলী, রেজাউল হক, আ.ত.ম মিসবাহ, সেলিম আহমদ, ফারুক আহমদ, আনসার উদ্দিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য