সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৯:৪৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৯:৪৪:৩৪ পূর্বাহ্ন
জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল বুধবার (৪ডিসেম্বর) সকালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মাশালায় সভাপতিত্ব করেন সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জামালগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকালের সঞ্চালনায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক আলোচনায় গাইডলাইন উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন এমআরএসসি সুনামগঞ্জে সাইকোসোশ্যাল কাউন্সেলর শাওন রায়। কর্মাশালায় সাচনাবাজার ইউপি সচিব মো. নূরুল আমিন, ওয়ার্ড মেম্বারবৃন্দ, মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাসবন্ধু ফোরাম সদস্যবৃন্দ, এলাকার বিভিন্ন পেশাজীবী ব্যক্তি, সংবাদকর্মী, এনজিও ব্যক্তিত্ব, বিদেশ-ফেরত অভিবাসীবৃন্দ এই কর্মাশালায় অংশগ্রহণ করেন। কর্মাশালায় অভিবাসনের বর্তমান চিত্র এবং অভিবাসনের বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মাশালায় ফোরাম সদস্যগণ নিরাপদ অভিবাসনের জন্য একত্রে কাজ করার অঙ্গীকার করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প