সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

দোয়ারাবাজারে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ১১:২৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১১:২৫:০৯ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় জড়িত ও উস্কানিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ এই আহ্বান জানান। এসময় লিখিত বক্তব্যে উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ স¤পাদক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমাদের শান্তিপূর্ণ দোয়ারাবাজার এলাকাকে অশান্ত করে তোলার অপরাধে এবং ‘কুরআন অবমাননার ঘটনায় জড়িত উগ্রবাদী হিন্দু আকাশ দাসকে রিমান্ডে নিয়ে তার ইন্ধন দাতাসহ রিঙ্কু দাসকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশের হাতে আটক আকাশ দাস একজন ইসকন সদস্য। ওই উগ্রসংগঠনের নেতারা ওই ঘটনায় এখনও কোন বিবৃতি দেয়নি কিংবা দুঃখ প্রকাশ করেনি। আমারা মনে করি বর্তমান পরিস্থিতি আরও ঘোলাটে করতেই আকাশ দাসের ইন্ধনদাতা ইসকন জড়িত রয়েছে। অপরদিকে ওই ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির কিংবা বাড়িঘর দোকান পাটে কোন রকম হামলা ভাঙচুর এবং ক্ষতিসাধন থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানাই।’ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা মাওলানা ফয়জুল করীম, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা হুসাইন আহমদ ক্বাসেমী, সহ-সভাপতি মাওলানা আবদুল হামিদ, মাওলানা মঈনুল হক, সহ-সাধারণ স¤পাদক মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা রফিক আহমদ, মাওলানা জাকির হোসেন সাঈদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা আলী হায়দার, মাওলানা আব্দুল মজিদ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ শাহীন আহমদ, মাওলানা হুসাইন আহমদ, হাফিজ জমির উদ্দীন, মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী