সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

এসএ পরিবহনে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য : আটক ৬

  • আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৯:২২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৯:২২:১৫ পূর্বাহ্ন
এসএ পরিবহনে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য : আটক ৬
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে এসএ পরিবহনের মাধ্যমে পাচারের সময় প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য, একটি কাভার্ডভ্যানসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার এসএ পরিবহন ও পার্সেল সেন্টারে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ৭ হাজার ৯২০ পিস ভারতীয় কাবেরী মেহেদী, ১ হাজার ৫৮৪ পিস জনসন এন্ড জনসন বেবি শে¤পু, ২ হাজার ৪০০ পিস কেবিজল সাবান, ৮ হাজার ১৮৪ পিস কিটক্যাট চকলেট, ৬ রুল কাশ্মীরী পর্দা, ১ হাজার ৬০০ পিস গুড হেলথ জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক অর্ধকোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব ভারতীয় পণ্য কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচার করতে চাচ্ছিল চোরাকারবারি চক্র। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এই চক্রের সদস্যরা সটকে পড়ে। এদিকে অবৈধ ভারতীয় পণ্য পাচারে সহযোগিতা করায় এসএ পরিবহনের ম্যানেজারসহ ৬ কর্মচারীকে আটক করে সদর থানা পুলিশে সোপর্দ করে সেনাবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট ইফতেখার মতিন, সদর থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন