সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল জব্দ, আটক ৫

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ১২:৩৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৯:৪৪:০২ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল জব্দ, আটক ৫
স্টাফ রিপোর্টার :: টাঙ্গুয়ার হাওরে বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫ জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে। গত বৃহ¯পতিবার রাত ৮টায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে হাওরের বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে সংঘবদ্ধ হয়ে একটি সিন্ডিকেট মাছ ধরছে - এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্ব উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. হাসিবুল তারেক, উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা ও গোলাবাড়ী, রামসিংহপুর ও রূপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা হাওরে অভিযান চালিয়ে ৫০০ মিটার কারেন্ট জাল, চায়না দোয়ারি জালসহ ৪টি নৌকা ও ৫ জন জেলেকে আটক করে। জাল ও নৌকার মূল্য ৩ লক্ষ টাকা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে জেলেদের প্রত্যেককে ১ হাজার টাকা করে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করেন ও জব্দ জালগুলো আগুনে পুড়িয়ে দেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে অনিয়মকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আর কোনো অনিয়ম সহ্য করা হবে না। হাওরের মাছ, গাছ, পাখি, জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চলবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স