সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সীমান্তে প্রাণঘাতী রাইফেলসহ ৩ যুবক আটক

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ১২:৪০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ১২:৪০:৫৭ পূর্বাহ্ন
সীমান্তে প্রাণঘাতী রাইফেলসহ ৩ যুবক আটক প্রাণঘাতী লং রেঞ্জ শ্যুটিং রাইফেলসহ বিজিবির হাতে আটকৃত ৩জন
স্টাফ রিপোর্টার :: বিশেষ অভিযানে প্রাণঘাতী লং রেঞ্জ শ্যুটিং রাইফেলসহ ৩জনকে আটক করেছে ২৮ বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ন। আটককৃতরা হল আবুল কালামের ছেলে মো. রাজু আহম্মেদ (২১), মো. আলতু মিয়ার ছেলে মো. জালাল মিয়া (২৩), নূর মোহাম্মদের ছেলে মো. রাসেল মিয়া (২৫)। তারা তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার (৬ ডিসেম্বর) ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান বিজিবি’র সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী। এসময় ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর গাজী মুহাম্মদ সালাহউদ্দিন, সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, সিভিল সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর আওতাধীন সীমান্ত হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থানে মেসার্স শামীম ট্রেডার্সের কয়লা ও পাথর ডিপোর অব্যবহৃত অফিসে বিজিবি কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে একটি লং রেঞ্জ শ্যুটিং রাইফেল (প্রাণঘাতী)সহ ৩ যুবককে আটক করা হয়। অভিযানে তাহিরপুর থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করে। ব্রিফিংয়ে জানানো হয়, আটককৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. নাজমুল হোসেন (২৭) গত বৃহঃপতিবার (৫ ডিসেম্বর) অস্ত্রটি অফিস ঘরে আটককৃত ৩ জনের নিকট রেখে যায় এবং অস্ত্রটি উক্ত এলাকার জনগণকে ভয়-ভীতি দেখানো ও সন্ত্রাসী কাজে ব্যবহার হতো। পলাতক আসামি মো. নাজমুল হোসেনকে গ্রেফতারে বিজিবি কতৃর্ক জোর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে। বিজিবি’র সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী জানান, এই অস্ত্রটি আমরা প্রথম দেখেছি। এটি দিয়ে দূর থেকে লক্ষ্যবস্তুতে গুলি করা যায়। আটককৃত আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, তাহিরপুরে সীমান্ত এলাকার নাজমুল হোসেন নামে এক সন্ত্রাসী এই অস্ত্র ভারত থেকে এনেছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তাকে গ্রেপ্তার করতে পারলে অস্ত্র আনার আসল উদ্দেশ্য জানা যাবে। সেক্টর কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম আরও বলেন, নামজুল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, সীমান্ত দিয়ে বাংলাদেশে কোনো অবৈধ পণ্য, মাদক কিংবা অস্ত্র যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে। চোরাকারবারিদের কঠোর হস্তে দমন করতে বিজিবি বদ্ধপরিকর। এছাড়াও সীমান্তে যেকোনো ধরনের অস্থিরতা দমনে বিজিবি সতর্ক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী