সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির

সুনামগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৯:২৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৯:২৯:১৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
স্টাফ রিপোর্টার :: জমে উঠেছে সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে ভোটের মাঠ গরম রাখছেন প্রার্থীরা। ৪ ও ৫ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের দিনে ১৫টি পদের বিপরীতে ২৫ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে জানিয়েছেন সহকারী নির্বাচন কমিশনার দুলাল মিয়া। জানাযায়, সুনামগঞ্জ প্রেসক্লাবে এবারই সভাপতি পদে জমজমাট ভোট হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। গত নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ বেলায় এক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলে এ পদে আর নির্বাচন হয়নি। এবার সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় ও দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রওনক আহমদ বখত, আল-হেলাল, শাহাবুদ্দিন আহমদ ও সেলিম আহমদ তালুকদার। সাধারণ স¤পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিরাজুল ইসলাম শ্যামল ও মাসুম হেলাল। যুগ্ম সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রুজেল আহমদ, ফরিদ মিয়া ও বাবুল মিয়া। কোষাধ্যক পদে শহীদনূর আহমেদ ও ফোয়াদ মণি, ক্রীড়া ও সংস্কৃতি স¤পাদক পদে রাজু আহমদ রমজান ও আব্দুল বাছির, দপ্তর স¤পাদক পদে মো. সোহেল আলম একক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রচার ও প্রকাশনা স¤পাদক পদে আরাফাত আজিজ সজিব ও আলাউর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সদস্যের ৬টি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাত জন। তারা হলেন- মাহবুবুর রহমান পীর, ঝুনু চৌধুরী, একে কুদরত পাশা, হিমাদ্রী শেখর ভদ্র, আমিনুল হক, আনোয়ারুল হক ও স্বপন কুমার তালুকদার। নির্বাচনী তফসিল অনুযায়ী, ৬-৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ৮ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ ডিসেম্বর চূরান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিনই ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স