সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে : খন্দকার মোশাররফ

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৯:৩৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৯:৩৮:১১ পূর্বাহ্ন
দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে : খন্দকার মোশাররফ
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের বিরাজমান সংকট নিরসনে আবারও দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সেই সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন স¤পর্কিত সংস্কার করে সরকারকে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। ‘৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস’ উপলক্ষে ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ এই সভার আয়োজন করে। খন্দকার মোশাররফ বলেন, সরকার যে সংস্কারগুলো করতে চাইছে, সেগুলো শেষ করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। জনগণ ঠিক করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। তিনি বলেন, জনগণকে হেয় করার কোনো সুযোগ নেই। জনগণ ঠিক করবে তাদের সরকার কে হবে। তারা সরকারকে রক্ষা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে, এটা এ দেশের মানুষ প্রমাণ করেছে। এই সরকারকে আমরা সমর্থন করেছি। এ জন্য সমর্থন করেছি যে এই সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে বিদায় হতে হবে। সংস্কার প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, সবচেয়ে অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্র তৈরির জন্য। এ সম্পর্কিত সংস্কার করা এবং নির্বাচনের রোডম্যাপ দেওয়া। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, আজকে আমরা দেখছি ষড়যন্ত্র চলছে। সম্মিলিত আন্দোলনের মুখে একটি সরকার পদত্যাগে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করেছে। তারা একটি দেশে অবৈধভাবে আশ্রয় গ্রহণ করেছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে, এটা আমরা অবিশ্বাস করি না। তারা পতিত স্বৈরাচার। তারা চেষ্টা করবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। সরকারকে ব্যর্থ করতে যত রকম চেষ্টা করবে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মোশাররফ বলেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যের জন্য আগেও বলেছি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাও আহ্বান জানিয়েছেন। আমরাও তাদের সমর্থন দিয়ে এসেছি। আমাদের ধর্ম, দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। সভায় সভাপতির বক্তৃতায় ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, খালেদা জিয়ার নেতৃত্বেই সেদিন আমরা গণতন্ত্র উদ্ধার করেছিলাম। শেখ হাসিনার আমলে গণতন্ত্র অবরুদ্ধ হয়। অবশেষে ফয়সালা ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়েই রাজপথে হয়েছে। গণতন্ত্র এসেছে। তিনি বলেন, গণতন্ত্র ধরে রাখতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র মোকাবিলায় সরকার জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। এই ঐক্যের মধ্য দিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ