সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জনগণকে বিভ্রান্ত ও বিভক্ত করার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে : জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৯:৪৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৯:৪৮:৩১ পূর্বাহ্ন
জনগণকে বিভ্রান্ত ও বিভক্ত করার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে : জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
দেশের চলমান পরিস্থিতিতে বিশেষত দোয়ারাবাজার মংলা গ্রামে বিগত ০২/১২/২০২৪ইং তারিখের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল এক যুক্ত বিবৃতিতে দোষি ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদ ও তার দালালদের ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে জনগণকে বিভ্রান্ত ও বিভক্ত করার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ক্ষমতার এই পালা বদলে দেশের শ্রমিক কৃষক মেহনতি জনগণের কোন লাভ হয়নি এবং হবেও না। বরং সীমাহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, শ্রমিকদের ন্যূনতম মজুরী না পাওয়ায় জনজীবনে দুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে। জনজীবনের ক্ষোভ-বিক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাম্রাজ্যবাদ ও তার দালালরা সাম্প্রদায়িকতা ও উগ্র জাতীয়তাবাদকে উস্কে দিয়ে জনগণকে বিভ্রান্ত ও বিভক্ত করার অপতৎপরতায় লিপ্ত। এর বিরুদ্ধে শ্রমিক কৃষক মেহনতি জনগণকে ঐক্যবদ্ধভাবে শ্রমিকশ্রেণির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করার উদাত্ত আহবান জানান নেতৃবৃন্দ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ