সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে : জ্বালানি উপদেষ্টা

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৯:৪৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৯:৪৯:২৯ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে : জ্বালানি উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনের আলোচনায় তিনি এ কথা বলেন। জ্বালানি উপদেষ্টা বলেন, এবার যদি আমরা ফেল করি, তাহলে কিন্তু আরও অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করেন এটা ওয়ানটাইম এপিসোড, এটা কিন্তু ওয়ানটাইম এপিসোড না। মানুষের মধ্যে এখনও পূর্ণমাত্রায় ক্ষোভ বিদ্যমান। তিনি বলেন, পাবলিক সেক্টরে দুর্নীতি ও অনিয়মের জন্য আমরা সাধারণত রাজনীতিবিদদের দোষ দিয়ে থাকি। কিন্তু তারা কাদের সহায়তায় করে। ব্যাংকগুলো যে ফাঁকা করেছে, এগুলো কি রাজনীতিবিদরা ভল্ট খুলে নিয়ে গেছে? বিদেশে পাচার করেছে? এগুলোর সহযোগী কারা? এটা একটা গভীর সংকট। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্ণফুলি টানেলে তা দেখা হয়নি। এজন্যই এসব প্রকল্প থেকে রাজস্ব আয়ের চেয়ে খরচ বেশি হচ্ছে। যা অপচয় বলে মন্তব্য করেন তিনি। সরকারের কর্মকর্তাদের ইঙ্গিত করে ফাওজুল কবির খান বলেন, আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিলেন। সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন, বিদেশি ও অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। তাই বিদেশিদের শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর