সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ভারতের উসকানিতে কান না দেওয়ার আহ্বান

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৯:৫০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৯:৫০:৫৫ পূর্বাহ্ন
ভারতের উসকানিতে কান না দেওয়ার আহ্বান
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘুর কোনো বিভাজন নেই বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি ভারতের কোনো অপপ্রচার ও উসকানিতে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা সাখাওয়াত বলেন, পুরো পৃথিবী থেকে ভারত ভ্রমণে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে। তিনি বলেন, আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি (সংখ্যাগুরু-সংখ্যালঘু) কোনো বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন। আমরা ঐতিহাসিকভাবে এক আছি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, বৌদ্ধ - কখনোই এসব আমরা আলাদা করিনি। আপনারা উসকানিতে পড়বেন না। এছাড়া ভারত-বাংলাদেশ যাতায়াত নিয়ে কেউ যেন বিভ্রান্তিতে না পড়ে সে দিকে নজর রাখার আহ্বান জানান উপদেষ্টা সাখাওয়াত। এদিকে উপদেষ্টা বন্দর পরিদর্শনে এলে বেনাপোলে পরিবহন ধর্মঘট নিয়ে ‘ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করার’ অভিযোগ তুলে স্থানীয় ব্যবসায়ীরা এক সাংবাদিককের বিরুদ্ধে মানববন্ধন করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন