সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা
মংলারগাঁও পরিদর্শনে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ

হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলার বিচার দাবি

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৯:৪২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৯:৪২:৫১ পূর্বাহ্ন
হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলার বিচার দাবি
স্টাফ রিপোর্টার :: কোরআন অবমাননার অভিযোগ তুলে দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলার বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল। এসময় তারা সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সমবেদনা জানান। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে মাঞ্জুর আল মতিন গণমাধ্যমকে জানান, বাংলাদেশ এখন ঐক্যের বাংলাদেশ, হিন্দু মুসলিম সবার বাংলাদেশ। সেকারণে ভাই-ভাইয়ের পাশে দাঁড়াবে, ভাই ভাইকে চিনবে, এটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি, এটা মনে রাখতে হবে। এদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতের গণমাধ্যম অনেক মিথ্যাচার করছে, তার বিরুদ্ধে সত্যই আমাদের একমাত্র হাতিয়ার। যে ঘটনা ঘটেছে তা আমরা স্বীকার করবো, তার প্রতিবিধানের চেষ্টা করবো। তাহলেই অনেক অনেক গুজব ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা ভারতের গণমাধ্যম যে মিথ্যাচার প্রতিনিয়ত করছে, সেগুলোর বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার। তাই ঘটনা স্বীকার করে প্রতিবিধান করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। দোয়ারাবাজারে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিষয়ে তিনি বলেন, এখানে কিছু হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে, হামলার চিহ্ন এখনো রয়েছে। আমরা চাই এই ধরনের ঘটনা আর কখনোই না ঘটে। এখানে সংখ্যা হয়তো ভারতীয় গণমাধ্যম বাড়িয়ে বলছে, ক্ষতির পরিমাণও বাড়িয়ে বলছে। সরেজমিনে আসলে হামলার বিষয়টি পরিষ্কার হবে। মানুষের বাড়িতে হামলা, মানুষকে অনিরাপদ করা, তাদের শিশুসহ পালিয়ে যাওয়া এটা আমার বাংলাদেশে হতে পারে না। এরা আগেও দীর্ঘদিন সম্প্রীতির সাথে বসবাস করছিলেন। কারা এই ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছে সেটা খুঁজে বের করা জরুরি। এটার পেছনে আরও শক্তি রয়েছে। কারা এই মানুষগুলোকে উত্তেজিত করছে, একজায়গায় জড়ো করছে, কারা জড়ো করে নিয়ে আসছে, এরা কারা। কারা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে, কারা বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে তাদের চিহ্নিত করা প্রয়োজন। এই হামলার বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে সরকার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জাতীয় নাগরিক কমিটির সদস্য প্রিতম দাশ, চিকিৎসক অ্যাক্টিভিস্ট তাজনুবা জাবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য