সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

বাউল কামাল পাশা’র ১২৩তম জন্মবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০২:০৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০২:০৫:০২ অপরাহ্ন
বাউল কামাল পাশা’র ১২৩তম জন্মবার্ষিকী উদযাপিত
স্টাফ রিপোর্টার :: বাউল কামাল পাশা (কামাল উদ্দিন)-এর ১২৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৫টা হতে রাত ১২টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা বিএনপি নেতা সেলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আল-হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম মহীউদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী, জেলা অধিকার আহ্বায়ক মুহাম্মদ আমিনুল হক, সাংবাদিক একে কুদরত পাশা, কবি রহমান তৈয়ব ও জাতীয়তাবাদী বাউল দলের সদস্য সচিব হাকিম আফতাব উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, সাংবাদিক শিল্পী রওনক আহমদ বখত, বিটিভি শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, সাংবাদিক জসীম উদ্দিন, মাছুম হেলাল, সিরাজুল ইসলাম শ্যামল, আনোয়ারুল হক, মানব তালুকদার, ফরিদ মিয়া, বাবুল মিয়া, সুরমা ইউপি সদস্যা মোছা. তানজিনা বেগম, সাংবাদিক আব্দুল কাইয়ুম, আব্দুল বাছির, এন.ডি উসমান গণি প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কামালগীতি পরিবেশন করেন প্রবীণ বাউল শিল্পী তছকীর আলী, সাংবাদিক বাউল আল হেলাল, বাউল শফিকুন নূর, বাউল আমজাদ পাশা, বাউল আব্দুল কাইয়ুম, সাংবাদিক শহীদনুর আহমদ, কামালপাশা সংস্কৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ রমজান, বাউল রাসেল আহমদ, বাউল সাদিক খান, মো. শাহ আলম, বাউল আইনুদ্দিন, মো. সালাউদ্দিনসহ স্থানীয় শিল্পীবৃন্দ। সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলার ৫ প্রধান লোককবির মধ্যমণি বাউল কবি গানের সম্রাট কামাল পাশা। গত সরকারের শাসনামলে জেলা প্রশাসন এই লোকায়িত কবি প্রতিভাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করার জন্য একাধারে ৯ বার সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করলেও ফ্যাসিস্ট সরকার মহান এই সংগীতগুরুর প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বাউল কামাল পাশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দানের জন্য সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ