সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

শান্তিগঞ্জে বিএনপির কর্মীসভা

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০২:০৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০২:০৭:৪৪ অপরাহ্ন
শান্তিগঞ্জে বিএনপির কর্মীসভা
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঠাকুরভোগ গ্রামে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা ফরিদ উল্লা’র সভাপতিত্বে ও যুবদল নেতা বিলাল খাঁনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে আনছার উদ্দিন বলেন, বিগত ১৬ বছর দুর্নীতি, লুটপাট করে আওয়ামী লীগ দেশকে ফোকলা করে দিয়েছে। দ্রব্যমূল্যের ক্রয়ক্ষমতা মানুষের নাগালের বাইরে নিয়ে গেছে। মামলা, হামলা দিয়ে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর ওপর নির্যাতনের স্ট্রিমরোলার চালিয়েছে। গুম, খুন, গণহত্যা চালিয়ে দেশকে ধ্বংস করে দিয়েছিল। তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রেখে স্বৈরতন্ত্র কায়েম করেছিল হাসিনা সরকার। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রতীক ধানের শীষে ভোট দেওয়া থেকে এ প্রজন্মকে বিরত রাখতে বাধ্য করেছিল। একদলীয় নির্বাচন, রাতের ভোট আর ডামি নির্বাচনের মাধ্যমে শহীদ জিয়ার প্রতীক ধানের শীষকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল। কিন্তু এত ষড়যন্ত্রের পরও ধানের শীষের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী থাকবে। আমাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতিকে যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক জননেতা কয়ছর আহমদ নির্বাচন করবেন। আপনারা সবাই ধানের শীষ প্রতিকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন সেই প্রত্যাশা করছি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, উপজেলা বিএনপি নেতা আঙ্গুর মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম স¤পাদক জিলানি মিয়া, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য তোফায়েল মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ স¤পাদক আব্দুল বাছির, উপজেলা যুবদল নেতা রায়হান আহমেদ, ইউনিয়ন যুবদলের সাধারণ স¤পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান। এসময় বিএনপি নেতা তখলুছ খাঁন, সুরুজ আলী, তানিছ মিয়া, আব্দুস সালাম, যুবদল নেতা মনসুর মিয়া, ছাত্রদল নেতা নাবিল খাঁন, শাহিনুর রহমান, নুর হোসেন, সাইদুল ইসলাম, মাহি খাঁনসহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন