সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

মেম্বার থেকে প্রধানমন্ত্রী, সবাইকে জবাবদিহি করতে হবে : তারেক রহমান

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০২:১৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০২:১৫:১০ অপরাহ্ন
মেম্বার থেকে প্রধানমন্ত্রী, সবাইকে জবাবদিহি করতে হবে : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: সমাজের প্রতিটি স্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা দেশে একটা জবাবদিহির পরিবেশ তৈরি করতে চাই। রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য জবাবদিহি। শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা জবাবদিহি করবেন? না। প্রতিটা পর্যায়ে জবাবদিহি করতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেমন জবাবদিহি করবেন, একজন প্রধানমন্ত্রীও জবাবদিহি করবেন। সরকারি-বেসরকারি খাতের প্রতিটি পর্যায়ে জবাবদিহি করতে হবে। শনিবার (৭ ডিসেম্বর) বিএনপির ঘোষিত ‘৩১ দফা বাস্তবায়ন ও জনস¤পৃক্তকরণ’ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর বিভাগীয় দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টা থেকে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে আয়োজিত এই কর্মশালায় তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। কর্মশালায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলা বিএনপির নেতারা অংশ নেন। বিকাল ৪টা থেকে ঘণ্টাব্যাপী অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তারেক রহমান। পরে সবার উদ্দেশে বক্তব্য দেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পলায়নকৃত স্বৈরাচার সরকারের আমলে কোনোক্ষেত্রেই জবাবদিহি ছিল না। দেশে যদি জবাবদিহি থাকতো, তাহলে ফরিদপুর থেকে ২ হাজার কোটি টাকা পাচার হতো না। তিনি বলেন, আমরা স্বাস্থ্য খাতে এমন একটি পর্যায় সৃষ্টি করতে চাই যে, দেশের মানুষ দেশেই চিকিৎসা নিতে পারবে। শিক্ষার্থীরা তাদের ন্যায্য শিক্ষা নিতে পারবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। একমাত্র জবাবদিহি প্রতিষ্ঠা করা গেলে অনেক কিছুই করা সম্ভব হবে। এই জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে আমাদের ঘুরে আবার পেছনে যেতে হবে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যেমন ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ঠিক একইভাবে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। যার মাধ্যমে পর্যায়ক্রমে আমাদের কাক্সিক্ষত বাংলাদেশ গড়ার কাজ শুরু করতে পারবো। বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা আছে বলে ঘরে বসে থাকলে সেই আস্থা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। সুতরাং, প্রথম শর্ত হচ্ছে জনগণকে আস্থায় রাখা এবং আস্থায় রাখতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের উঠতে হবে এবং চলতে হবে। আমাদের মধ্যে কেউ কেউ কিছু ভুল করছে, সেই ভুল থেকে তাদের শুধরে যেতে হবে। অথবা তাদের সতর্ক করতে হবে। ক্ষেত্র বিশেষে আমাদের আরও কঠোর হতে হবে। মনে রাখতে হবে, রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। এই পুঁজি যদি নষ্ট হয়ে যায়, তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। দেশ সংস্কারের কথা উল্লেখ করে বলেন, গত দুই-তিন মাসে দেখেছি, বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন সংস্কারের কথা বলছেন। তারা যে সংস্কারের কথা বলছেন, তা আমাদের এই ৩১ দফার মধ্যেই রয়েছে। আমরা যে মূল বিষয় বলেছি, তারা একই কথা বলছেন। বিএনপি এমন একটি সময়ে এই দফাগুলো উপস্থাপন করেছে, যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবেই। হয়তো সঠিক সময়টা জানতাম না। আমরা যে দেশের মানুষের জন্য কাজ করতে চাই, এটিই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির সাংগঠনিক স¤পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ। এর আগে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক