সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জামালগঞ্জে ৬ জনকে কুপিয়ে জখম, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৬:০০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৬:০০:৩৬ পূর্বাহ্ন
জামালগঞ্জে ৬ জনকে কুপিয়ে জখম, ২ জনের অবস্থা আশঙ্কাজনক
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ৬ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রবিবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের কালীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই এলাকার মৃত রমজান আলীর ছেলে জীবন মিয়া (৫৫), আওয়াল মিয়া (৪৬) ও মেয়ে সাজেদা বেগম (৪০), জীবন মিয়ার ছেলে রকিবুল ইসলাম (২৬), আবু তাহের মোল্লার মেয়ে আশুরা আক্তার রুপা (৩০) ও জীবন মিয়ার স্ত্রী সেফালী বেগম (৫০)। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় জীবন মিয়া ও তার ছেলে রকিবুল ইসলামকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার উত্তর ইউনিয়নের কালীবাড়ী গ্রামের জীবন মিয়ার ছেলে মারুফের সাথে খাসভূমি বন্দোবস্তের দখল নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে মৃত আলী আজগরের ছেলে আব্দুল করিমের। এ নিয়ে আব্দুল করিমের বিরুদ্ধে মারুফ মিয়ার একটি দায়ের করা অভিযোগ উপজেলা প্রশাসনের তদন্তাধীন আছে। রবিবার সকালে প্রতিদিনের মত মারুফের পিতা জীবন মিয়া তার নতুন নির্মাণাধীন ঘরের পাশে কাজ করছিলেন। এসময় বিবাদী পক্ষের আব্দুল করিমের ভাই মমিন মিয়া মারুফের বাড়িতে গিয়ে বিভিন্ন প্রকার ছোট ছোট গাছ কাটতে শুরু করেন। এতে জীবন মিয়া বাধা দিলে মমিন মিয়া ক্ষিপ্ত হয়ে এই জমি তার বন্দোবস্ত নেয়া আছে দাবি করে হাতে থাকা দা দিয়ে উপর্যুপরি হামলা শুরু করেন। হামলার মুহূর্তেই আব্দুল করিম তার দলবলসহ দেশীয় অস্ত্র নিয়ে মারুফের বাড়িতে হামলা চালান। এসময় মারুফের পিতা আহত জীবন মিয়ার চিৎকারে মারুফের চাচা ও তার পরিবারের লোকজন ঘর থেকে ছুটে আসলে অস্ত্রের এলোপাতাড়ি কোপে সকলেই আহত হন। এসময় জীবন মিয়া ও তার ছেলে রকিবুল ইসলাম গুরুতর আহত হলে তাদের চিৎকারে গ্রামবাসী এসে আব্দুল করিমের লোকজনের হাতে থাকা রামদাসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ত্রগুলো গ্রামবাসীর জিম্মায় রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা ফোন বন্ধ করে গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ শ. ম কামাল হোসেইন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ব্যাপারে মামলা করতে চাইলে মামলা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী