সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

দেশজুড়ে সংঘাত ছড়ানোর ষড়যন্ত্র রুখে দাও

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৬:২৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৬:২৮:৩০ পূর্বাহ্ন
দেশজুড়ে সংঘাত ছড়ানোর ষড়যন্ত্র রুখে দাও
গত মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৪) দোয়রাবাজার উপজেলার একটি গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটেছে। দেশবাসী এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন। পুলিশ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এলাকায় শান্তি ফিরেছে, আর কোন শঙ্কা নেই বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংবাদমাধ্যমে জানানো হয়েছে যে, সুনামগঞ্জের দোয়ারাবাজারের মোঙলারগাঁওয়ের বাসিন্দা দোয়ারাবাজার কলেজের হিন্দু শিক্ষার্থী আকাশ দাসের ফেইসবুক আইডি থেকে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার কমেন্ট করা হলে এই উত্তেজনা দেখা দেয়। পরে এলাকার আলেম ওলামা, রাজনৈতিক কর্মী, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টায় হাজারো উত্তেজিত জনতাকে নিবৃত্ত করা হয়। রাতভর উত্তেজনা চলাকালে মোঙলারগাঁওয়ে কয়েকটি বসতঘর ভাংচুর হয়। গ্রামের ৯৫টি হিন্দু পরিবারের অন্যরাও বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে গিয়েছিলেন। এই পরিস্থিতিতে দোয়ারাবাজারে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদল সফর করে গেছেন এবং উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনের প্রচেষ্টায় নিয়োজিত হয়ে বলেছেন যে, বাংলাদেশ এখন ঐক্যের বাংলাদেশ, হিন্দু-মুসলিম সবার বাংলাদেশ। সে কারণেই ভাই-ভাইয়ের পাশে দাঁড়াবে, ভাই ভাইকে চিনবে, এটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি, এটা মনে রাখতে হবে। তাছাড়া তাঁরা ভারতের নিন্দা করতেও কসুর করেন নি। ভারতের গণমাধ্যম অনেক মিথ্যাচার করছে, তাদের বিরুদ্ধে সত্যই আমাদের একমাত্র হাতিয়ার। জাতীয় নাগরিক কমিটির এইটুকু সদর্থক প্রচেষ্টাই প্রমাণ করে যে, বিব্রতকর পরিস্থিতিকে আপতত সামাল দিতে এমন বলা হচ্ছে। আদতে যতো দিন পর্যন্ত বিশ^জুড়ে মানুষকে মানুষ কর্তৃক শোষণ করার রাজনীতি সচল থাকবে ততো দিন পর্যন্ত, তা কাল পরিমাপে যতোই দীর্ঘ হোক, কেবল দোয়ারাবাজার কিংবা সমগ্র বাংলাদেশ নয়, এমনকি সমগ্র বিশ^জুড়ে এমন সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের, শ্রেণির সঙ্গে শ্রেণির, জাতির সঙ্গে জাতির, দেশের সঙ্গে দেশের, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের দ্বন্দ্ব-সংঘাত-বিরোধ চলতেই থাকেব। এই বিরোধ-সংঘাত কোনও ধর্ম-সম্প্রদায়গত নীতি-ভাবাদর্শের সংস্কৃতিগত কারণে নয় বরং তা আর্থনীতিক স্বার্থ থেকে উদ্ভূত এবং এই কারণে তা রাজনীতিক। বিদ্যমান আর্থসামাজিক ব্যবস্থার পরিসরে বিশ^জুড়ে যে সংস্কৃতি গড়ে তোলা হয়েছে তার মর্মার্থ একটাই, ব্যক্তি থেকে সমাজের প্রতিটি শ্রেণিস্তরে বিরোধ চলবে। সেটা ছড়িয়ে যাবে দেশ থেকে দেশান্তরে ও বিশ্বযুদ্ধের দিকে অব্যাহত গতিপ্রাপ্ত হবে স্বাভাবিকভাবেই। আমরা নাগরিক কমিটির ইতিবাচক ভূমিকার প্রশংসা করছি এবং দেশবাসিকে দেশজুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিচ্ছি। যে-কোনও সংঘাতের বিরুদ্ধে জাতিগত ঐক্য গড়ে তোল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ