সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
বেগম রোকেয়া দিবস উদযাপিত

বেগম রোকেয়া দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ জয়িতারা

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:২৩:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:২৩:৫৩ পূর্বাহ্ন
বেগম রোকেয়া দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ জয়িতারা
তানভীর আহমেদ :: ‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা ও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ.জে.এম. রেজাউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা পর্যায়ে ৫ ক্যাটাগরিতে নির্বাচিত জয়িতা ও সদর উপজেলায় নির্বাচিত জয়িতাগণ। আলোচনা সভা শেষে ৫ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫জন ও সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জয়িতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে জয়িতা নির্বাচিত হয়েছেন ধর্মপাশা উপজেলার বীর উত্তর গ্রামের আসমা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সদর উপজেলার আরপিননগর গ্রামের নাজমীন মজুমদার, সফল জননী নারী ক্যাটাগরিতে ধর্মপাশা উপজেলার মাইজবাড়ি গ্রামের সাজেদা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে শান্তিগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের মোছা. রেহেনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে সদর উপজেলার মদনপুর গ্রামের মোছা. কাঞ্চন মালা। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে জয়িতা নির্বাচিত হয়েছেন তাপসী পাল, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নাজমীন মজুমদার, সফল জননী নারী ক্যাটাগরিতে সামছুন্নেছা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে তৃষ্ণা আক্তার রুশনা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে মোছা. কাঞ্চন মালা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন