সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

দুর্নীতি দমনে অর্থনীতিকে জনসমাজের স্বার্থের অনুকূলে বদলে দিতে হবে

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:২৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:২৮:০১ পূর্বাহ্ন
দুর্নীতি দমনে অর্থনীতিকে জনসমাজের স্বার্থের অনুকূলে বদলে দিতে হবে
দুর্নীতি দমনে অর্থনীতিকে জনসমাজের স্বার্থের অনুকূলে বদলে দিতে হবে পত্রিকান্তরে (প্রথম আলো, ০৮ ডিসেম্বর ২০২৪) একটি সাক্ষাৎকরের শিরোনাম করা হয়েছে, ‘রাজনীতি ও আমলাতন্ত্রে সংস্কার ছাড়া দুর্নীতি দমন অসম্ভব’। বলতে এক রত্তিও দ্বিধা নেই যে, বাক্যটি বুদ্ধিজীবিতার চূড়ান্ত প্রকর্ষকে প্রকাশ করেছে। রাজনীতির একটি নীতি হলো, অর্থনীতির গাঢ় অভিব্যক্তি হওয়ায় রাজনীতি অর্থনীতির সেবা করে তদুপযোগী ব্যবস্থাটির সমর্থন ও সংরক্ষণ মারফত। আলোচ্য বাক্যটিতে রাজনীতির এই নীতিরই প্রকাশ ঘটেছে। খেয়াল করতে হবে যে, ‘রাজনীতি ও আমলাতন্ত্র সংস্কার ছাড়া দুর্নীতি দমন অসম্ভব’ বলা হয়েছে, অথচ কথাটাকে কারকের ষষ্ঠী বিভক্তির ‘এর’ চিহ্ন ব্যবহার করে ‘রাজনীতি ও আমলাতন্ত্রের (আমলাতন্ত্র+এর) সংস্কার ছাড়া দুর্নীতি দমন অসম্ভব’ বলা হয় নি, সাতিশয় সচেতনতার সঙ্গে, প্রকৃতপ্রস্তাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই। সাক্ষাৎকারের পরিসরে প্রস্তাবিত সংস্কার সম্পর্কে আপাতত অনুপুঙ্খ বয়ানবিস্তার করার অবকাশ এখানে নেই। কেবল বলি, যেহেতু ‘রাজনীতি হল অর্থনীতির গাঢ় অভিব্যক্তি ও সম্পূর্ণতা’, তাই বিদ্যমান অর্থনীতিকে বদলে না দিলে যায়মান রাজনীতিটা বদলে যাবে না। আর রাজনীতি না বদলে গেলে বিদ্যমান আমলাতন্ত্রও বদলাবে না। আর বিদ্যমান অমলাতন্ত্র না বদলালে দুর্নীতি দমন তো হবেই না বরং বাড়বে। সব কথার শেষ কথা হলো, যদি না অর্থনীতিকে জনসমাজের স্বার্থের অনুকূলে বদলে না দেওয়া যায়, তাহলে, ‘রাজনীতি ও আমলাতন্ত্রে সংস্কার ছাড়া দুর্নীতি দমন অসম্ভব’ বাক্যটি অত্যন্ত ভদ্রভাবে বললেও বলতে হবে, ‘ভাজা বরফ’ -এর চেয়ে বেশি কীছু নয়। এটা এতোটাই অর্থহীন। দুর্নীতি দমন করতে হলে ‘রাজনীতি ও আমলাতন্ত্রে সংস্কার’ নয়, আসলে অর্থনীতিকে বদলে দিতে হবে। যেমন সম্প্রতি (রোববার, ৮ ডিসেম্বর ২০২৪ ॥ বণিকবার্তা, পৃষ্ঠা : ১) সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহান বলেছেন, ‘রাষ্ট্রের কিছু খাতে এখন আর থেরাপি নয় সার্জারি করতে হবে’। যতো কথাই বলা হোক সারকথা হলো, ‘রাজনীতি ও আমলাতন্ত্রে সংস্কার নয়, রাজনীতি ও আমলাতন্ত্রের বদল ছাড়া দুর্নীতি দমন অসম্ভব, আর আবারও বলি, তার আগে বদলাতে হবে অর্থনীতিকে। ভুলে গেলে চলবে না, মুনাফামুখি মুক্তবাজার অর্থনীতি চালু রেখে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির মতো স্বীকৃত দুর্নীতিকে আটকে দেওয়া যাবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক