সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ছাতকে মারামারিতে যুবক নিহত

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৯:৫২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৯:৫২:৩৬ পূর্বাহ্ন
ছাতকে মারামারিতে যুবক নিহত
ছাতক প্রতিনিধি :: ছাতকে ট্রাক চালকের ধাক্কায় মাটিতে পড়ে আহত হয়ে আব্দুল কাহার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামের প্রকাশ আলীর পুত্র। মঙ্গলবার সকাল ১০টায় বড়কাপন পয়েন্টে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ট্রাক চালক রতন মিয়াকে আটক করেছে। তাকে জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, বড়কাপন পয়েন্টে রড বোঝাই একটি ট্রাক আনলোড করার সময় ট্রাক ড্রাইভার রতন মিয়া ও আব্দুল কাহারের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় ট্রাক চালক রতন মিয়ার ধাক্কায় মাটিতে পড়ে যান আব্দুল কাহার। কিছুক্ষণ পরে বুকে ব্যথা নিয়ে তাকে হাসপাতালে নেয়া হলে সকাল ১১টার সময় এখানে দায়িত্বরত চিকিৎসক আব্দুল কাহারকে মৃত ঘোষণা করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স