সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজা কারাগারে

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ১০:০৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ১০:০৫:৪২ পূর্বাহ্ন
ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজা কারাগারে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন রেজাকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের পুরাতন জেলরোড এলাকা থেকে সদর মডল থানার এসআই আনিসুর রহমান তাকে গ্রেফতার করেন। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পুলিশ জানায়, গত ২১ নভেম্বর সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান আমির হোসেন রেজা তার আত্মীয়-স্বজন নিয়ে পরিষদের প্যানেল চেয়ারম্যান খুরশিদ মিয়ার ওপর হামলা করেন। হামলায় তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আহত খুরশিদ মিয়া বাদি হয়ে আমির হোসেন রেজাসহ কয়কজনকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ-বিধির (জিআর ৩৭১/২৪) মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক বলেন, আমরা একাধিক মামলার আসামি হিসেবে চেয়ারম্যান আমির হোসেন রেজাকে গ্রেপ্তার করেছি। তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগার প্রেরণের নির্দেশ প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ