সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

বন্যা আশ্রয়কেন্দ্রের জন্য সোলার ফ্লাড লাইট বিতরণ

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ০৮:১২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ০৮:১২:৩৫ পূর্বাহ্ন
বন্যা আশ্রয়কেন্দ্রের জন্য সোলার ফ্লাড লাইট বিতরণ
স্টাফ রিপোর্টার :: বন্যা আশ্রয়কেন্দ্রের জন্য সুনামগঞ্জে সোলার ফ্লাড লাইট বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাকের উদ্যোগে বুধবার সকালে শহরের ওয়েজখালি ব্র্যাক রিজিওনাল অফিসের সম্মেলন কক্ষে ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এই সোলার লাইট তুলে দেন। বন্যা মোকাবেলায় ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার কর্মসূচির উদ্যোগে জেলার ৪ উপজেলায় ৭০টি বিদ্যালয়ে সোলার ফ্লাড লাইট বিতরণ করেছে। সুনামগঞ্জ সদরে ২০, দোয়ারাবাজার ১৫,তাহিরপুর ১৭ ও শাল্লায় ১৮টি সোলার ফ্লাড লাইট বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থার সহযোগিতায় বন্যা কবলিত এলাকার আশ্রয়কেন্দ্রের জন্য পর্যাপ্ত আলো প্রস্তুত রাখা জরুরি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির ব্যবস্থাপক মো. ফরহাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ইউসুফ আলী, ব্র্যাকের জেলা সমন্বয়ক একে আজাদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স