সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ভুয়া মুক্তিযোদ্ধাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে

  • আপলোড সময় : ১৩-১২-২০২৪ ১২:৫৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৪ ১২:৫৫:০৪ পূর্বাহ্ন
ভুয়া মুক্তিযোদ্ধাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে
আমাদের দেশে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল। এমন গৌরবের ইতিহাস বিশ্বে বিরল। আমরা মুক্তিযোদ্ধোদেরকে বীর বলে বিখ্যাত করেছিলাম, দেশের শ্রেষ্ঠ সন্তানের শিরোপা দিয়েছিলাম। এই দেশে এটি একটি সামাজিক মর্যাদার প্রতীক। এই সামাজিক মর্যাদা অবৈধ ও অন্যায়ভাবে ভোগ করার জন্যে যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা সেজে সুবিধা নিয়েছে তারা কেবল মুক্তিযোদ্ধার মর্যাদার অবমাননা করেনি, জাতির সঙ্গে ক্ষমার অযোগ্য প্রতারণার অপরাধসহ মহান মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এটি একটি জাতীয় সমস্যা। এই সমস্যা নিরসনের প্রশ্নে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, “মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছে, তারা সনদ বাতিলের আবেদন করে তালিকা থেকে নিজেদের সরিয়ে নিলে সাধারণ ক্ষমা পাবে। অন্যথায় প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।” গণমাধ্যমে এমন খবর প্রচারিত হয়েছে। গত বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা। এবংবিধ কার্যক্রম গ্রহণের জন্যে উপদেষ্টাকে ধন্যবাদ জানাই এবং সমর্থন করি। বিগত সরকারগুলো এই প্রতারণাকে প্রশ্রয় দিয়েছে বলা যায়, অস্বীকার করার কোনও উপায় নেই। অভিযোগ যে উঠেনি এমন নয়, কিন্তু তোড়জোর দেখালেও কার্যকর কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। জাতি চায় ভুয়া মুক্তিযোদ্ধাদের উপযুক্ত শাস্তি হোক, কোনওভাবেই যেনো তাদের কেউ রেহাই না পেয়ে যায়। ক্ষমা করে দেওয়া মহৎ কাজ বটে, কিন্তু ক্ষেত্রবিশেষে সেটা আরও একটি অপরাধও হয়ে যেতে পারে, ভুলে গেলে চলবে না। অভিজ্ঞমহলের অভিমত এই যে, ‘মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছে, তারা সনদ বাতিলের আবেদন করে তালিকা থেকে নিজেদের সরিয়ে নিলে সাধারণ ক্ষমা পাবে।’ এবংবিধ আবেদনের প্রেক্ষিতে এদের ‘সাধারণ ক্ষমা’র মতো ব্যবস্থা নেওয়া সমীচীন নয়। কেউ কেউ এই অভিমতও ব্যক্ত করছেন যে, ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত হয়ে যাওয়ার পর তার শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে আবেদনের প্রেক্ষিতে রেহাই দেওয়ার ব্যবস্থা নিতান্তই অর্থহীন, চোর ধরে চোরকে ছেড়ে দেওয়ার মতো ঘটনা। এতে করে বিচারিক ন্যায় প্রতিষ্ঠা হবে না, বরং অপরাধীকে রেহাই দেওয়ার অপরাধ সংঘটিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন