সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

উপদেষ্টার বক্তব্য রাজনীতিবিরোধী : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৩-১২-২০২৪ ০১:০৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৪ ০১:০৫:১১ পূর্বাহ্ন
উপদেষ্টার বক্তব্য রাজনীতিবিরোধী : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে রাজনীতিবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমি জানি না তিনি কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন। ওনার এই বক্তব্য রাজনীতিবিরোধী বক্তব্য এবং আমি আশা করি না তারা এ ধরনের বক্তব্য রাখবেন। উনি কি উদ্দেশ্যে এটা বলেছেন, আমি জানি না। বৃহ¯পতিবার যুক্তরাজ্য থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলো সব সময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। সমর্থন করার উদ্দেশ্য একটা আছে যে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। লন্ডন সফর ভালো হয়েছে জানিয়ে তিনি বলেন, লন্ডন সফরের উদ্দেশ্য ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) মহোদয়ের সঙ্গে বৈঠক করা। লন্ডনে থাকা প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সভা হয়েছে, আলোচনা হয়েছে, ফলপ্রসূ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বার্তা দিয়েছেন, জানতে চাইলে ফখরুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন-একটা বিজয় সূচিত হয়েছে। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে ধৈর্য ধারণ করতে হবে। তারেক রহমানের কবে দেশে ফিরছেন জানতে চাইলে বলেন, ওনার যখন সুযোগ হবে, মামলা মোকদ্দমাগুলো শেষ হলে উনি আসবেন। নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার নয়, নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি-এমন ধারণা ভুল। বিএনপি ২ বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে। ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবিলা করা চ্যালেঞ্জিং। বাংলাদেশ-ভারত সংকট প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের সংকট সমাধান করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ