সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৮:২২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৮:২২:১৪ পূর্বাহ্ন
কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
স্টাফ রিপোর্টার :: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের করেন জেলা কৃষকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম নুরুল, মোনাজির হোসেন সুজন, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, ফরিদ আহমদ, তাহিরপুর উপজেলা কমিটির আহ্বায়ক লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালিব, সদস্য সচিব আবুল কালাম, ধর্মপাশা উপজেলা কমিটির আহ্বায়ক ফারুক আহমদ, জামালগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক মুবারক হুসেন, সদস্য সচিব আসাদ নূর সাদি, দিরাই উপজেলা কমিটির আহ্বায়ক সালাহ উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সদস্য মো. মছলম আলী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ