সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শান্তিগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৮:৩৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৮:৩৯:১৩ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে ট্রাক চাপায় জাকিরুল ইসলাম জাকির নামের ২৪ বছরের এক যুবক নিহত হয়েছেন। জাকিরুল পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন খারাসাবাড়ির বাসিন্দা মরহুম আশকর আলীর ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাত সাড়ে ৪টায়। স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, বৃহ¯পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার ভোর রাত সাড়ে ৪টায় পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় সুনামগঞ্জগামী একটি মালবাহী ট্রাক (সিলেট মেট্রো ন ১১-১৯২২) জাকিরুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী ও জয়কলস হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আকরাম আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত ট্রাকটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে ওসি মো. আব্বাস আলী বলেন, গাড়িটি আমাদের দায়িত্বে আছে। ড্রাইভারকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর