সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

দিনমজুরের জমি দখল করে প্রভাবশালীর ঘর নির্মাণের অভিযোগ

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৮:৪৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৮:৪৩:৫৬ পূর্বাহ্ন
দিনমজুরের জমি দখল করে প্রভাবশালীর ঘর নির্মাণের অভিযোগ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়ারঘর গ্রামের আকবর আলী নামের এক অসহায় দিনমজুরের জমি দখল করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মারফত আলী কবিরাজ নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ব্যাপারে সুষ্ঠু বিচার চেয়ে দোয়ারাবাজার সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন আকবর আলী। অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৩০ জানুয়ারি কাউয়ারঘর গ্রামের মো. বাকর আলীর কাছ থেকে সাড়ে সাত শতক বসতভিটার জমি ক্রয় করে ঘরবাড়ি তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন একই গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র আকবর আলী। যার দলিল নম্বর ৪৯৯। পরবর্তীতে একই জমি আকবর আলীর সুবিধামতো মুক্তিপত্র দলিল রেজিস্টার করে দেওয়ার মৌখিক কথা ছিলো বিক্রেতার সাথে। এক বছর পূর্বে জমির খাজনা বাবদ ৩০ হাজার টাকাও পরিশোধ করেন তিনি। কিন্তু সম্প্রতি জমি বিক্রেতা বাকর আলী তাঁর তিন সন্তান মিছির আলী, মারফত আলী ও জায়ফর আলীর চাপে এখন পর্যন্ত জমির ক্রেতা আকবর আলীকে তার ক্রয়কৃত জমির মুক্তিপত্র দলিল হস্তান্তর করেননি। এ ব্যাপারে স্থানীয়ভাবে একাধিকবার সালিশবৈঠক করেও কোনো সমাধান হয়নি উপরন্তু গত ১২ নভেম্বর সকালে মারফত আলী কবিরাজ ও তার ভাই-ভাতিজারা মিলে আকবর আলীর বসতঘরে হামলা চালান। এসময় আকবর আলীর ছেলে মিজানুর রহমান ঘটনাস্থলে ভয় পেয়ে ব্রেইন স্ট্রোক করেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছেলের চিকিৎসার কারণে অসহায় দিনমজুর আকবর আলী বাড়িতে না থাকায় তাঁর বসতঘরের বেড়া ভেঙে জোরপূর্বক বিল্ডিং ঘর নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন প্রতিপক্ষ মারফত আলী ও তাঁর ভাই-ভাতিজারা। আকবর আলী বলেন, আমি আমার অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে অবস্থান করছি। আর এই সুযোগ মারফত আলী ও তাঁর ভাই-ভাতিজারা মিলে আমার ঘরের বেড়া ভেঙ্গে আমার ক্রয় করা জমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করছে। আমি গরিব মানুষ। আইন আদালতে যাওয়ার মতো সামর্থ্য আমার নাই। আমি প্রশাসনের নিকট সুবিচার চাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মারফত আলী কবিরাজ তিনি ও তাঁর পরিবারের উপর আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন। আকবর আলীর অভিযোগ অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর