সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

১৯ ডিসেম্বর শান্তিগঞ্জে সম্প্রীতি সমাবেশ

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৮:৪৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৮:৪৫:৫৪ পূর্বাহ্ন
১৯ ডিসেম্বর শান্তিগঞ্জে সম্প্রীতি সমাবেশ
স্টাফ রিপোর্টার :: সমাজের সকল স্তরে শান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আগামী ১৯ ডিসেম্বর শান্তিগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে। শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ও শান্তিগঞ্জ ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের আলাদা আলাদা সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। শুক্রবার সকাল ১০টায় শান্তিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কনফারেন্স হলে শান্তিগঞ্জ ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা কো-অর্ডিনেটর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনসুর আহমদের সভাপতিত্বে ও নারী কো-অর্ডিনেটর স্বর্ণা দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক জিয়াউর রহমান জিয়া। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের মাঠ সমন্বয়কারী কুদরত পাশা। সভায় বক্তব্য রাখেন তারাজুল ইসলাম রাসেল, কাউছার আলম, শিহাব উদ্দিন, ইকবাল হোসেন, হাবিবুর রহমান, মো. জাবেদ, হাবিবুর, সুমিনা বেগম, কবির আহমদ প্রমুখ। ওইদিন বিকেলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে শান্তিগঞ্জ পিএফজি’র এক সভা অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ পিএফজি’র পিস অ্যাম্বাসেডর জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও সমন্বয়কারী দোলন রানী তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের মাঠ সমন্বয়কারী কুদরত পাশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাকেন পিস অ্যাম্বাসেডর সুরঞ্জিত চৌধুরী, সিরাজুল ইসলাম, জয়ন্ত তালুকদার, মো. আবু সাঈদ, দিলীপ কুমার দাশ, নাজমা বেগম, শেফালী আক্তার, সৈয়দ আলম, রণজিত সূত্রধর, জেসমিন আক্তার, কাজলী হিজড়া, লিটন মিয়া, আলেয়া বেগম, শিউলী দেবী প্রমুখ। উভয় সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ১৬ ডিসেম্বর সকালে পিএফজি এবং ওয়াইপএজির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ১৯ ডিসেম্বর সকালে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে প্রশাসনের সাথে পিএফজি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেলে শান্তিগঞ্জ চত্বরে পিএফজি’র উদ্যোগে সমাজের সকল স্তরে শান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হবে। উক্ত সমাবেশে বিভিন্ন ধর্মীয় নেতা, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স