সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি মোমতাজুল হাসান আবেদ, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান দুলাল

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৮:৫২:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৮:৫২:৫৩ পূর্বাহ্ন
সভাপতি মোমতাজুল হাসান আবেদ, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান দুলাল
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সুনামগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন। বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি লুৎফুর রহমান দুলালের সঞ্চালনে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিলেট অঞ্চলের পরিচালক মাওলানা ফারুক আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরী সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ ওয়াসিদ আলী, শ্রমিক নেতা জসিম উদ্দিন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, আইবিডব্লিউ সুনামগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি সিরাজুল হক ওলী, তাহিরপুর উপজেলা সভাপতি সালেহ আহমেদ প্রমুখ। সম্মেলনের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার সভাপতি মো. শাহআলম। সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য মোমতাজুল হাসান আবেদকে সভাপতি ও লুৎফুর রহমান দুলালকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কমিটিতে সহ-সভাপতি ৩ জন হচ্ছেন মোহাম্মদ শাহ আলম, রিয়াজুল ইসলাম তালেব, আব্দুল হাকিম। সহকারী সাধারণ স¤পাদক ৩ জন হচ্ছেন জসিম উদ্দিন, মিজানুর রহমান, আব্দুল হান্নান। এছাড়াও নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহকারী মহিলা স¤পাদিকা হোসনে আরা হাসি, কোষাধ্যক্ষ ওয়াসিদ আলী, ট্রেন ইউনিয়ন স¤পাদক ক্বারী নুরুল আমিন, সহকারী ট্রেড ইউনিয়ন সম্পাদক রায়েজ নুর, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুর রাজ্জাক, সহ-সাংগঠনিক স¤পাদক আব্দুল আলিম ইমতিয়াজ, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ফরিদ, সহকারী দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক এনামুল হক, সহকারী প্রচার সম্পাদক মাইন উদ্দিন নাহিদ, পাঠাগার সম্পাদক আব্দুর রউফ, প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক উবায়দুল হক, আইন আদালত সম্পাদক শফিউল আলম, সংস্কৃতি সম্পাদক দেলোয়ার হোসেন, তালিমুল কোরাআন সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। কার্যকরী কমিটির সদস্যগণ হলেন- রফিক আহমদ, গুল আহমদ, নুর উদ্দিন, রুহুল আমিন, আনোয়ার হোসেন, কমরুন নুর, মোসাদ্দিক, মামুন আহমেদ, পারুল আক্তার, মরিয়ম আক্তার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী