সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায় পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত দেড় কোটি টাকা বরাদ্দের খাল খননে দুর্নীতির অভিযোগ শিশু রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা

আসছে শৈত্যপ্রবাহ, মাসজুড়ে চলতে পারে হাড়কাঁপানো শীত

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৯:০৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৯:০৬:০৩ পূর্বাহ্ন
আসছে শৈত্যপ্রবাহ, মাসজুড়ে চলতে পারে হাড়কাঁপানো শীত
সুনামকণ্ঠ ডেস্ক :: হিমালয় পেরিয়ে আসা শীতল বায়ু, কুয়াশা আর বঙ্গোপসাগর থেকে উঠে আসা জলীয় বা®প বাংলাদেশে এসে এক হয়েছে। কুয়াশার চাদরে ঢেকে গেছে দেশের বেশির ভাগ এলাকা। দিনে কয়েক ঘণ্টা রোদ দেখা যাচ্ছে। ফলে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা কমতে শুরু করেছে। গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি পৌঁছেছে। শুক্রবার থেকে সপ্তাহজুড়ে শীত বাড়তে পারে। দুই দিনের মাথায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে। চলতি সপ্তাহজুড়ে তো বটেই, মাসজুড়ে হাড়কাঁপানো শীত চলতে পারে। আর এবার শীত অন্যান্য বছরের তুলনায় বেশি হতে পারে বলেও মনে করছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ভারতের দিল্লি ও উত্তর প্রদেশ হয়ে বিহার ও ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল ধরে কুয়াশার এই দীর্ঘ বলয়। শীতে এমনটাই থাকে। দিন যত বাড়বে, কুয়াশার পরিমাণ তত বাড়তে পারে। বজলুর রশীদ আরও বলেন, কুয়াশার সঙ্গে বায়ুদূষণের একটি সম্পর্ক আছে। আন্তসীমান্ত দূষণের সঙ্গে আমাদের স্থানীয় উৎসগুলো মিলিয়ে দূষণ বাড়িয়ে তোলে। অন্য বছরগুলোর তুলনায় শীত কিছুটা বেশি হতে পারে। আবহাওয়াবিদেরা বলছেন, বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়ে তা শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি চলে গেছে। কিন্তু এর প্রভাবে সাগরে প্রচুর মেঘমালা তৈরি হয়েছে। তা উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। অন্যদিকে হিমালয় পেরিয়ে ভারতের বিহার হয়ে আসা শীতল বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করেছে। শীতল বায়ু আর উপকূল থেকে আসা জলীয় বা®পপূর্ণ বাতাস মিলে ভারী কুয়াশা তৈরি হয়েছে। ওই কুয়াশা সারা দেশে ছড়িয়ে পড়েছে। ভারী কুয়াশার কারণে দিনে রোদের দেখা পাওয়া যাচ্ছে না। ফলে তাপমাত্রা খুব বেশি না কমলেও শীতের অনুভূতি গেছে বেড়ে। বিশেষ করে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শরীর দিনের বেলা কোনো উষ্ণতা পাচ্ছে না। ফলে দিনভর শীতল অনুভূতির পর সূর্য ডোবার পর শীতের কষ্ট যাচ্ছে বেড়ে। এ ধরনের আবহাওয়া চলতি সপ্তাহের বাকি সময়জুড়ে থাকতে পারে। ফলে তাপমাত্রা খুব বেশি না কমলেও, অর্থাৎ শৈত্যপ্রবাহ না বয়ে গেলেও শীতের কষ্ট বাড়তে পারে। গত বৃহ¯পতিবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে, ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স