সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

আ.লীগ নেতা মিসবাহকে কুপিয়ে জখম, মুক্তিপণের বিনিময়ে মুক্তি

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৭:৪২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৭:৪২:২৭ পূর্বাহ্ন
আ.লীগ নেতা মিসবাহকে কুপিয়ে জখম, মুক্তিপণের বিনিময়ে মুক্তি ছবি: মিসবাহ উদ্দিন সিরাজ
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট নগরীতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণ করে নিয়ে কুপিয়েছে একদল দুর্বৃত্ত। পরে বড় অঙ্কের মুক্তিপণের বিনিময়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে নগরীর সুবিদবাজার এলাকা থেকে তিনি অপহৃত হন এবং পরে ওই দিন রাত সাড়ে ৩টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সাগরদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। সিলেটে চিকিৎসা নিয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে তিনি ওই হাসপাতাল থেকে ছাড়া পান এবং একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে পারিবারিক সূত্র জানায়। চিকিৎসা নেওয়া বেসরকারি আল হারামাইন হাসপাতালের পরিচালক ডা. চৌধুরী নাহিয়ান বলেন, বৃহ¯পতিবার ভোর ৪টার দিকে মিসবাহ সিরাজকে হাসপাতালে আনা হয়। এরপর তার শরীরে অস্ত্রোপচার করা হয়। তার বাম পায়ের হাঁটুর নিচে জখম রয়েছে। হাসপাতালে ভর্তি করার সময় তার স্বজনরা জানিয়েছেন, তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার সকালে তাকে ছাড়পত্র দেওয়া হলে শুনেছি তিনি ঢাকায় চলে যান। সূত্র জানায়, অপহৃত হওয়ার আগে মিসবাহ উদ্দিন সিরাজ সিএনজিচালিত অটোরিকশা করে সুবিদবাজার এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন। পথে কয়েকটি মোটরসাইকেল আরোহী যুবক তার অটোরিকশার গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে অন্য একটি অটোরিকশায় তাকে তুলে নিয়ে যায়। রাত সাড়ে ৩টা সাগরদিঘীর পাড় এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে নগরীর সোবহানীঘাটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তার শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের সময় তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে শুক্রবার সকালে তিনি ওই হাসপাতাল থেকে ছাড়া পান এবং একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের মেয়ে মুনতাহা আহমদ জানিয়েছেন, তার বাবার অবস্থা ভালো না। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তিনি তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, অ্যাডভোকেট মিসবাহ সিরাজের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। শুনেছি কে বা কারা তাকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে। পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ