সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করবে কে?

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৭:৪৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৭:৪৯:০০ পূর্বাহ্ন
শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করবে কে?
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫০ বছরের মাথায় শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির কাজ শুরু করেছিল সরকার। চার ধাপে ৫৬০ জন শহীদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ করেছিল তৎকালীন সরকার। আওয়ামী লীগ সরকার পতনের পর এখন দৃশ্যপট অনেক পাল্টে গেছে। থমকে গেছে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির কাজও। এ তালিকা পূর্ণাঙ্গ হবে কি না, এ নিয়েই এখন সংশয় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মুক্তিযোদ্ধাদের মতো শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকে ভাতা দেওয়ার চিন্তাভাবনা ছিল। এ খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই মা-বাবার নাম শহীদ বুদ্ধিজীবীর তালিকায় লিপিবদ্ধ করতে মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের আর্থিক কোনো সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এরপর এ তালিকায় নাম উঠানো নিয়ে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন। যাচাই-বাছাই কমিটি নিজেদের মতো করে বিভিন্ন তালিকা সংগ্রহ করে সেখান থেকে ৫৬০ জনের নাম গেজেট আকারে প্রকাশ করেছে। ২০২০ সালের ১৩ ডিসেম্বর যাচাই-বাছাই কমিটির প্রথম সভায় প্রাথমিকভাবে ১ হাজার ২২২ জন বুদ্ধিজীবীর তালিকা অনুমোদন দেওয়া হয়েছিল। ১৯৭২ সালের ১ হাজার ৭০ জনের তালিকা এবং পরবর্তী সময়ে ডাকটিকিট হিসেবে ডাক বিভাগ প্রকাশিত ১৫২ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকাও সে সময় প্রাথমিক অনুমোদন পায়। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আগে তাঁদের তালিকা চূড়ান্ত করার কথা ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের। সেই বাছাই কমিটির প্রধান মুক্তিযুদ্ধবিষয়ক সচিব। একজন অতিরিক্ত সচিবকে সদস্য এবং একজন উপসচিবকে এ কমিটির সদস্যসচিব করা আছে। গবেষক হিসেবে অধ্যাপক মুনতাসীর মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, অধ্যাপক মেজবাহ কামাল, গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি চৌধুরী শহীদ কাদের, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের তৎকালীন পরিচালক বায়েজিদ খুরশীদ রিয়াজ এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ জহির বীর প্রতীককে কমিটিতে রাখা হয়েছে। যাচাই-বাছাই কমিটির দুজন সদস্যের সঙ্গে গত দুই দিন চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। এই কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারের পতন হওয়ার পর আমরা আর এসব করছি না। মন্ত্রণালয় থেকেও আমাদের এ বিষয়ে কিছু বলা হয়নি। ফলে ধরে নিয়েছি, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা আর হচ্ছে না। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীও জানান, যাচাই-বাছাই কমিটির কার্যকারিতা আর নেই। আমরা একটু ধীরে যাচ্ছি। কার্যক্রম বন্ধ হয়ে গেছে এমন নয়। আপাতত স্থগিত রয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের কার্যক্রম আর এগোবে না বলে আভাস দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমও। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের ৫৬০ জনের তালিকা আছে। ওই কার্যক্রম এখন বন্ধ আছে। এত দিন পরে এসে এসব তালিকা করা দুরূহ ব্যাপার। অনেকের সন্তানেরাও বেঁচে নেই। এ জন্য এটি দুরূহ ও জটিল কাজ। মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, যুদ্ধের পরপর কেন এ তালিকা করার উদ্যোগ নেওয়া হয়নি, তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা জাতি এখন পর্যন্ত পায়নি। গণ-অভ্যুত্থানে যাঁরা নিহত ও আহত হয়েছেন, তাঁদের তালিকা করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও এটিকে নিñিদ্র করা যাচ্ছে না। অনেকের লাশ পোড়ানো হয়েছে, অনেকের লাশ গোপনে দাফন করা হয়েছে। বিভিন্নজন বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আসছে। এগুলোকে যাচাই-বাছাই করে মূল বিষয়গুলোও সম্পন্ন করা যাচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ