সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৮:১১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৮:১১:৫৮ পূর্বাহ্ন
বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ
স্টাফ রিপোর্টার :: বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবদের স্মরণ করেছেন সুনামগঞ্জবাসী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকাল ১০টায় সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় জেলা পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমেদ আকুঞ্জি, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, জাকির হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালামসহ বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড, গণপূর্ত বিভাগ, জেলা খাদ্য বিভাগ, সদর মডেল থানা, জেলা আনসার ও ভিডিপি, জেলা শিশু একাডেমী, কৃষি উন্নয়ন কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। অপরদিকে, শনিবার সন্ধ্যায় পিটিআই বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। পৃথকভাবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা খেলাঘর, মহিলা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক রমেন্দ্র কুমার দে, কবি ও লেখক সুখেন্দু সেন, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, জেলা খেলাঘর সভাপতি বিজন সেন রায়, লেখক নির্মল ভট্টাচার্য্য, অ্যাড. এনাম আহমেদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, প্রভাষক দুলাল মিয়া, হায়দার আলী, শরিফা আশ্রাফি শম্পা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার