সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সম্পর্ক ভালো চেয়ে ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি, তবে সমান স্বার্থে : পররাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৮:৪২:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৮:৪২:১২ পূর্বাহ্ন
সম্পর্ক ভালো চেয়ে ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি, তবে সমান স্বার্থে : পররাষ্ট্র উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুই পক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে। বাংলাদেশের বিরুদ্ধে প্রচ-ভাবে প্রোপাগান্ডা চলছে। আমরা জানি এটা একটা সার্বিক ষড়যন্ত্রের অংশ। যতটুক সম্ভব আমরা এটি মিটআপ করার চেষ্টা করছি। যারা আমাদের কথা শুনতে রাজি আছে, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। বাংলাদেশের মানুষ অনেক বেশি ইউনিফায়েড এখন। তাদের বিরুদ্ধে এসব করে বড় ধরনের কোনও ব্যবস্থা নিতে পারবে না। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর রায়পুরা ও বেলাব উপজেলায় কর্মরত সব কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ ও সুধীজনের সঙ্গে আলাদা দুটি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই- সম্মান ও সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। রায়পুরা উপজেলায় তিনটি গ্যাস লাইনের সংযোগ আছে, কিন্তু পর্যাপ্ত গ্যাস নেই। রায়পুরায় একটি ইপিজেড তৈরি করতে পারলে যুবকদের কর্মসংস্থান তৈরি হবে। এ ছাড়াও তিনি রায়পুরা রেলগেটে যানজট নিরসন, রায়পুরায় দুটি থানা নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এমআরডিআই’র উপদেষ্টা সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক এয়ার কমোডর খালিদ হোসেন, নরসিংদী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান, সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব) সার্কেল আফসান আল আলম, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, রায়পুরা থানার ওসি আব্দুল জাব্বার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী