সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৮:৪৫:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৮:৪৫:২৫ পূর্বাহ্ন
সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে
সুনামকণ্ঠ ডেস্ক :: তীব্র শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে সৌদি আরবে। আর এ কারণে মরুভূমির দেশটির তাপমাত্রার নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম) শুক্রবার (১৩ ডিসেম্বর) এমন সতর্কবার্তাই দিয়েছে। এনসিএম’র আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সৌদি আরবে শনি কিংবা রোববার থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে এবং দেশটির কোনো কোনো স্থানে তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে নেমে যেতে পারে। দেশটির তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে তাপমাত্রা সর্বনি¤œ মাইনাস ৩ ডিগ্রিতে নামতে পারে বলে জানিয়েছে এনসিএমের মুখপাত্র হুসাইন আল কাহতানি। সাংবাদিকদের তিনি বলেন, শনিবার থেকে সৌদির ওপর দিয়ে কনকনে ঠা-া হাওয়া বইতে শুরু করবে। এই বাতাসের ধাক্কায় এ সময় এসব অঞ্চলের তাপমাত্রা সর্বনি¤œ মাইনাস ৩ ডিগ্রিতে নামতে পারে। তবে সোম ও মঙ্গলবার থেকে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, আল কাসেমসহ উপকূলীয় অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হবে। তবে এসব এলাকায় তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রির মধ্যে থাকবে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে রোব ও সোমবার ক্ষতিগ্রস্ত এলাকায় তীব্র বাতাস বয়ে ধুলোঝড়ের সৃষ্টি করবে। মক্কা ও মদিনার কিছু অংশে বিশেষ করে দিনের বেলায় উপকূলীয় অঞ্চলগুলিতে ঠা-া বাতাস বয়ে যাবে। এনসিএম সতর্কবার্তা দিয়েছে, এ শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। ঠা-া থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌদি সরকারের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনগণকে আহ্বান জানানো হচ্ছে। সূত্র: গাল্ফ নিউজ

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী